মাটি খুঁড়ে ১১ ফুটের বিশালাকার সাপকে উদ্ধার করলেন যুবতী, মুহূর্তেই ভাইরাল ভিডিও

টিভির পর্দা ছেড়ে মানুষের কাছে এখন আপন হয়ে উঠছে মোবাইলের পর্দা। আর মোবাইলের পর্দায় চোখ রেখে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভাইরাল ভিডিও দেখে মানুষের দিন কাটে এখন দারুন ভাবে। কারণ সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনিই নতুন নতুন কিছু ভিডিও ভাইরাল হয়। ছোট -থেকে বড় সকলেই তাদের প্রতিভা প্রদর্শন করছেন এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই।
মানুষ এখন দিনের বেশিরভাগ অবসর সময় টা সোশ্যাল মিডিয়াতে কাটাতে ভালোবাসে। আর সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিও মানুষকে দেয় মন ভালো করা এক বিনোদন। প্রতিদিনিই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিভিন্ন ভিডিও কেউ তাদের নাচ ,গান , কবিতা -র ভিডিও প্রকাশ করে তাদের প্রতিভার পরিচয় প্রদান করেন। আবার কেউ বিভিন্ন মজার ও মোটিভেশন ভিডিও বানিয়ে মানুষের মধ্যে তার প্রভাব বিস্তার করেন। আর সেই তালিকা থেকে বাদ নেই সাধারণ মানুষ থেকে শুরু করে সেলেব্রিটি।
বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সাপের ভিডিও বেশি সংখ্যায় দেখা যায়। ছোট বা বড়ো নানারকম সাপ দেখতে পাওয়া যায়। সম্প্রতি একটা ১১ ফুট লম্বা সাপের ভিডিও ভাইরাল হয়েছে। গুরুকূল এডু টেক নামের একটি ইউটিউব চ্যানেল থেকেই এই ভিডিও আপলোড করা হয়েছে। ইতিমধ্যেই লক্ষাধিক মানুষ এটি দেখেছেন।
ভিডিওতে দেখা যাচ্ছে একটি ক্ষেতের মধ্যে একটা সাপের বাসা ভেঙে সাপটিকে উদ্ধার করা হয়েছে। একজন মহিলাকে এই কাজ করতে দেখা যায়। সাপটি উদ্ধার করার পর তিনি জানান এটি তাঁর হাতে উদ্ধার হওয়া সবচেয়ে বড়ো সাপ। সাপটি ১১ ফুট লম্বা। তিনি বলেন যে এটি বিষধর সাপ নয়৷ এটা ক্ষেতে থাকা খুবই ভালো। এই সাপ ক্ষেতে থাকলে ইঁদুরের উপদ্রব কম হবে এবং অন্য বিষধর সাপ কাছাকাছি আসবে না।কমেন্টবক্সে নেটিজেনরা বলছেন যে এই নরম-সরম চেহারার একটি মেয়েকে সাপ ধরতে দেখে তাঁরা অবাক হয়েছেন।







