টেক নিউজ

WhatsApp-র গ্রুপ অ্যাডমিনদের জন্য নতুন সুবিধা, গ্রুপ অ্যাডমিনরা পাবেন আরও বেশি নিয়ন্ত্রণ

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আর তা হবে নাই বা কেন? ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি প্রতিনিয়ত আপডেট করছে নিজেদের। যা ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা আরও ভালো করছে।

তবে হোয়াটসঅ্যাপের বড় সুবিধা হচ্ছে এর গ্রুপ চ্যাটের অপশন। অফিস, ক্লাস কিংবা বন্ধুদের আড্ডার জনপ্রিয় উপায় হোয়াটসঅ্যাপ গ্রুপ। হোয়াটসঅ্যাপ গ্রুপের জন্যও একের পর এক নতুন ফিচার আনছে সাইটটি।

২০২১ সালের নভেম্বরে প্রথম হোয়াটসঅ্যাপে কমিউনিটি ফিচার নিয়ে আসার খবর সামনে এসেছিল। কীভাবে এই কমিউনিটি ফিচার কাজ করবে এবার সেই বিষয়ে আরও তথ্য প্রকাশ্যে এলো। এর ফলে কমিউনিটি ফিচার কীভাবে কাজ করবে সেই সম্পর্কেও স্বচ্ছ ধারণা পাওয়া যাবে এখন।

সম্প্রতি ওয়েবিটাইনফোর ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে, এটি একটি ব্যক্তিগত জায়গা যেখানে গ্রুপ অ্যাডমিনরা কয়েকটি গ্রুপের উপরে আরও বেশি নিয়ন্ত্রণ পাবেন। কয়েকটি গ্রুপকে একত্রিত করে একটি কমিউনিটিও তৈরি হবে।

এছাড়াও প্রতিবেদনে এই ফিচারের একটি স্ক্রিনশট প্রকাশিত হয়েছে। সেখানে জানা যায়, হোয়াটসঅ্যাপের নতুন কমিউনিটি ফিচার প্রথমে চালু করা হতে পারে হোয়াটসঅ্যাপ বেটা অ্যান্ড্রয়েড ভি২.২২.৫.৪ ভার্সনে।

নতুন ফিচারটি নিয়ে এখনো বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে। খুব শিগগির ব্যবহারকারীদের জন্য লঞ্চ করা হতে পারে হোয়াটসঅ্যাপের এই নতুন কমিউনিটি ফিচার এমনটাই আশা করছে প্রযুক্তি গবেষকরা।

Back to top button