খেলা

ভারত কেন নিউজিল্যান্ডে টেস্ট হারল? জানালেন ব্রায়ান লারা

ওয়েস্ট ইন্ডিজ দলের প্রাক্তন তারকা ক্রিকেটার ব্রায়ান লারা।তিনি সর্বকালের সেরা ব্যাটসম্যানদের মধ্যে একজন।টেস্ট ক্রিকেট বা প্রথমশ্রেণীর ক্রিকেট সবগুলি ইনিংসে বিশ্বরেকর্ড তার।তিনি ১৩১টি ম্যাচ খেললেও তবে তিনি ভারতে কোনো সেঞ্চুরি করতে পারেননি। ভারত নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ হারার কারণ নিয়ে তিনি তার মন্তব্য রাখলেন আজ।

আজ প্রাক্তন তারকা ক্রিকেটার ব্রায়ান লারা নিউজিল্যান্ডের মাটিতে হারার বিষয়ে বলেন, ‘আমি মনে করি ভারত গত ১০ বছরের মধ্যে ভালোই বিদেশ সফর করেছে।তবে ভারতের এতো টি-২০ ও ওয়ানডে খেলার প্রয়োজন নেই।আমি মনে করি বিদেশে গিয়ে প্রচুর পরিমানে টি-২০ ও ওয়ানডে সিরিজ খেলার জন্যই নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ হেরেছে ভারত।ভারত এই মুহূর্তে হারলেও আমার কাছে সেরা।’

Back to top button