করোনা: ভারতীয় দলেও করোনা আতঙ্ক, খেলোয়াড়রা ভয়ে করতে চাইছেনা এই কাজ

করোনা আতঙ্কে বিধ্বস্ত গোটা বিশ্ব। বাদ নেই ক্রিকেট মহলও। ইতিমধ্যে ভারতে আসা দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা হাত মেলাতে চাইছেনা করোনা আতঙ্কের কারণে।অপরদিকে ভারতীয় দলের ক্রিকেটাররাও যে করোনা নিয়ে বেশ সতর্ক তার ইঙ্গিত দিলেন ভারতীয় দলের বলার ভুবনেশ্বর কুমার।সম্প্রতি তিনি জানিয়েছেন ‘করোনা সংক্রমণের কথা মাথায় রেখেই দক্ষিণ আফ্রিকার বিরুধ্যে শুরু হতে চলা একদিনের সিরিজে ব্যবহৃত বলে তারা মুখের লালা যথাসম্ভব কম লাগাবেন।
তবে এখনো পর্যন্ত যা খবর বলে থুথু বা লালার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারতীয় দলের চিকিৎসকরা।
সাধারণত বোলাররা ক্রিকেট বলের একদিক চকচকে রাখার জন্যই অনবরত মুখের লালা বলের উপরে লাগাতে থাকে।তাই করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতেই নেওয়া হতে পারে এমন সিদ্ধান্ত। যদিও ভুবনেশ্বর কুমার বলেছেন ‘এই বিষয় নিয়ে আমরা ভেবেছি ঠিকই কিন্তু এখনো সেই সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।কারণ বলে লালা না লাগালে একদিকে চকচকে থাকবেনা। আর সেই কারণেই আমরা হয়তো অনেক রান দিয়ে ফেলবো
আর সে ক্ষেত্রে আপনারাই হয়তো আমাদের সমালোচনা করবেন।
‘







