অসাধারণ সুরে এসপি বালসুব্রহ্মণ্যমের গান গেয়ে চমকে সকলকে চমকে দিলেন কপিল শর্মা, মুহূর্তে ভাইরাল ভিডিও

কিছুদিন আগেই এই পৃথীবি ছেড়ে না ফেরার দেশে চলে যান কিংবদন্তি এসপি বালসুব্রহ্মণ্যম। এসপি বালসুব্রহ্মণ্যমের গান শুনে সকল সংগীত প্রেমীদের যেন প্রাণ ভোরে যেত। অনেক সিনেমার গান গাইতে দেখা গিয়েছে এসপি বালসুব্রহ্মণ্যমকে। শুধু তাই নয়, জানা যায়, বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খানের অনেক সিনেমার গান গেয়েছেন তিনি । অনেক আওয়ার্ডও তিনি একসময় পেয়েছিলেন।
জানা যায়, করোনায় আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। আর এই খবর তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান। এরপর তার করোনা রিপোর্ট নেগেটিভ এলেও তিনি অসুস্থ থাকেন। ধীরে ধীরে তিনি যেন ভেঙে পড়তে থাকেন। এরপর ২৫সেপ্টেম্বর তিনি মারা যান। তিনি প্রয়াত হওয়ায় গোটা সংগীত জগৎ ভেঙে পড়েছিল।
তবে এবার নতুন খবর, সম্প্রতি এসপি বালসুব্রহ্মণ্যমের গান গেয়ে সকলকে চমকে দিয়েছেন কপিল শর্মা। ‘ম্যায়নে পেয়ার কিয়া’, ‘হ্যাম এপিকে হ্যায় কন’ ও ‘সজন’ এমন কয়েকটি সিনেমার গান এসপি বালসুব্রহ্মণ্যমের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। তবে এদিকে কপিল শর্মা তার নিজের গলায় ‘পেহেলা পেহেলা পেয়ার হে’ গানটি গেয়ে তাকে লাগিয়েছেন। কপিলের এই ভিডিওটি ভাইরাল হয়ে যায় মুহূর্তে । প্রশংসায় ভরিয়ে দেন ভক্তরা।







