বিশেষ: কংগ্রেস দলে বড় পদে আসীন থাকা সত্ত্বেও নেতাজি কেন ফরওয়ার্ড ব্লক স্থাপন করেছিলেন?

উড়িষ্যার কটক শহরে এক অভিজাত পরিবারে 1897 খ্রিস্টাব্দে 23 শে জানুয়ারি সুভাষচন্দ্র বোস জন্মগ্রহণ করেন। প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় ব্রিটিশ বিরোধী মনোভাব প্রকাশ করার জন্য তাকে কলেজ থেকে বহিষ্কার করা হয়। স্কটিশ চার্চ কলেজ থেকে তিনি স্নাতক হন। আইসিএস (ICS) পরীক্ষায় তিনি চতুর্থ স্থান অধিকার করেন। তিনি কংগ্রেসের আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে যান। তিনি হরিপুরা কংগ্রেস সভাপতি হন এবং ত্রিপুরা কংগ্রেসে তিনি পুনরায় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
1930 খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র কংগ্রেস ডেমোক্র্যাটিক পার্টি প্রতিষ্ঠা করেন । 1931 খ্রিস্টাব্দে তিনি AITUC- এর সভাপতি হন । জামশেদপুরের টিস্কোর লেবার অ্যাসোসিয়েশানের সভাপতি নির্বাচিত হন । জেলে বন্দী অবস্থায় তিনি কলকাতার মেয়র হন । 1933 খ্রিস্টাব্দের মার্চে তিনি ভিয়েনা যান। তিনি অস্ট্রিয়া ইন্ডিয়া সোসাইটি স্থাপন করেন । 1935 খ্রিস্টাব্দে তিনি ” ইন্ডিয়ান স্ট্রাগল ” নামে গ্রন্থটি লেখেন । 1936 খ্রিস্টাব্দে তিনি ভারতে ফেরেন । 1937 খ্রিষ্টাব্দে তাকে শর্তাধীন মুক্তি দেওয়া হয় । 1938 খ্রিস্টাব্দে তিনি হরিপুরা কংগ্রেসের সভাপতি হন । 1938 খ্রিস্টাব্দে তিনি ন্যাশনাল প্ল্যানিং কমিটি গঠন করার সিদ্ধান্ত নেন ও জহরলাল নেহেরু কে প্ল্যানিং কমিটির চেয়ারম্যান নিযুক্ত করেন ।
1939 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের ত্রিপুরী অধিবেশনে সুভাষচন্দ্র দ্বিতীয়বার কংগ্রেসের সভাপতি নির্বাচিত হতে চাইলে গান্ধীজী পট্টভি সীতারামাইয়াকে প্রার্থী করেন । কংগ্রেসের সভাপতি নির্বাচনে সুভাষচন্দ্র 1850 টি ও সীতারামাইয়া 1377 টি ভোট পায় । নেতাজি জয় লাভ করেন 203 ভোটে। 1939 খ্রিস্টাব্দে 3 মে কংগ্রেসের অভ্যন্তরে ” ফরওয়ার্ড ব্লক ” নামে একটি নতুন দল গঠন করেন, সুভাষচন্দ্র বসু সভাপতি ও সর্দার শার্দুল সিং সহ সভাপতি হন । এছাড়া অন্যান্যরা ছিলেন বিহারের সহজানন্দ ও বোম্বাইয়ের নরিম্যান । নেতাজির লেখা একটি গ্রন্থ হল ” তরুনের স্বপ্ন ” ।







