অফবিট

ধাঁধা: ডাইনিং রুমে লুকিয়ে আছে ফুল, দেখুন তো ৫ সেকেন্ডে খুঁজে পান কিনা?

অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিবিভ্রম সৃষ্টিকারী ছবি মাত্রেই বুদ্ধির ছুরিতে ধার দেওয়ার কৌশল। আসলে মস্তিষ্ক অনেক সময়ই এমন অনেক জিনিস দেখেও দেখে না যা আমাদের চোখের সামনেই রয়েছে। এখানে এমনই একটি ছবি দেওয়া হয়েছে। যেখানে গোলাপি রঙের সুন্দর ফুল লুকিয়ে রয়েছে খাবার ঘরের মধ্যে। সেটিকে মাত্র ৫ সেকেন্ডে খুঁজে বের করতে হবে। অত্যন্ত ক্ষুরধার বুদ্ধি সম্পন্ন মানুষই এই কাজটি করতে পারে।

ছবিটি দেখলে ছোটদের বলে মনে হলেও এমন ধাঁধা সমাধান করার লোভ সামলাতে পারেন না বড়রাও। এই ছবিতে দেখা যাচ্ছে, একটি সুন্দর করে সাজানো খাবার ঘর। ডাইনিং টেবিল, চেয়ার, পিছনে কাবার্ড, টেবিলের উপর রাখা ফলের বাটি। দাবি করা হয়েছে যে শুধুমাত্র ৭ শতাংশ মানুষ এই ছবিতে লুকানো ফুলটি খুঁজে পেতে পারেন।

এটি আসলে এক ধরনের আইকিউ পরীক্ষা। যত তাড়াতাড়ি খুঁজে পাওয়া যাবে তত ক্ষুরধার বু্দ্ধির প্রমাণ মিলবে। প্রাথমিক ভাবে মনে হতে পারে গোলাপি ফুলটি খুঁজে পাওয়া কঠিন। কিন্তু যদি ছবিটি মনোযোগ দিয়ে দেখা যায় তা হলে অত কঠিন মনে নাও হতে পারে।

ভালো করে দেখলে দেখা যাবে ঘরের মাঝখানে রয়েছে দুইটি চেয়ার এবং একটি গোল টেবিল। এর উপরেই রাখা ফলের বাটি। টেবিলের উপরে একটা ল্যাম্প ঝুলছে। পিছনে রাখা আলমারি। এরই মধ্যে লুকিয়ে গোলাপি ফুল। ভালো করে লক্ষ্য করলেই দেখা যাবে, ফলের বাটিতে, আপেল, কলা, মাঝখানে উঁকি দিচ্ছে ফুলটি। চ্যালেঞ্জ মেনে মাত্র পাঁচ সেকেন্ডে তাকে খুঁজে পেয়ে থাকলে বলতেই হয় বুদ্ধির জোর আছে!

Back to top button