ধাঁধা: ছবিতে চারটি মুরগির মধ্যে দুটি একই রকম, রইল ৫ সেকেন্ডে খুঁজে বের করার চ্যালেঞ্জ

অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিবিভ্রম সমাজমাধ্যমে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সারা দিনের কাজের ফাঁকে এই ধরনের ছবির ধাঁধায় দিব্যি কেটে যায় অবসর। যেমন সময় কাটে, তেমন এতে মনও হালকা হয়। সেই রকমই একটি মন ভালো করা দৃষ্টিবিভ্রমের ধাঁধা সম্প্রতি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
তাতে দেখা যাচ্ছে, বেশ রংচঙে একটি ছবি। যেখানে চারটি মুরগি এবং চারটি মুরগির ছানা রয়েছে। তাদের সবাইকে একই দেখতে লাগলেও চারটির মধ্যে দুটি একই রকম রয়েছে। আর দুটি অন্য রকম। আপনাকে খুঁজে বের করতে হবে একই রকম দুটি মুরগি এবং মুরগি ছানাকে। ৫ সেকেন্ডের মধ্যে খুঁজে বার করার চ্যালেঞ্জ রইল।
এই ছবিতে সব মুরগিকে একই রকম বলে মনে হলেও একটু খুঁটিয়ে দেখলেই চোখে পড়বে অন্য দুটি মুরগিকে। তবে আপনাকে বের করতে হবে একই রকম দুটি মুরগিকে। আপনার সময় কিন্তু শেষের দিকে। তাহলে কী আপনিও পেলেন না ? আপনার সঠিক উত্তরটি বলে দিচ্ছি আমরা।

ছবিটি ভালো করে দেখুন। চারটি মুরগির মধ্যে প্রথম আর তৃতীয় মুরগিটি একই রকম। আর দ্বিতীয় এবং চতুর্থ মুরগিটি আলাদা রয়েছে। আপনার ভালো ভাবে বোঝার জন্য ছবিটিতে চিহ্ন করে দেওয়া হল।







