অফবিট

দেশ-বিদেশে ‘পঙ্গপাল’ রেসিপি, এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

করোনা ভাইরাস আতঙ্কে কাঁপছে গোটা ভারত। আর এর মধ্যেই শোনা যাচ্ছে ভারতে নাকি এবার পঙ্গপাল হানা দিয়েছে। দলে দলে ঘুরে বেড়াচ্ছে পঙ্গপাল। নষ্ট করে দিচ্ছে ক্ষেতের ফসল, শস্যদানা। কিন্তু অন্য কত দেশগুলির মানুষের মতো যদি এই ভারত বাসীরাও পঙ্গপাল খাওয়ার অভ্যেস করতো তাহলে হয়তো এই পঙ্গপাল নিয়ে ভারতে এতো আতঙ্ক তৈরী হতো না। কিন্তু ভারতের বাইরের দেশগুলির মানুষ পোকা দিয়েই বেশিরভাগ রান্না করছেন এবং তা খেয়েও নিচ্ছে। এক সমীক্ষা থেকে জানা গিয়েছে, ৮০% মানুষই এই পোকা মাকড় খেয়ে বেঁচে থাকেন।

এমনকি এমন অনেক জায়গা আছে যেখানে খাবার বলতে শুধু পোকা একমাত্র ভরসা।আমরা যেমন বাজারে গিয়ে মাছ, মাংস নিয়ে আসি ঠিক তেমনি তারা সেখানে পোকা কিনে নিয়ে আসে। আর সেটা রান্না করে খায়।তারমধ্যে রয়েছে ঝিঁঝিঁ, গঙ্গাফড়িং, মথের লার্ভা আরো অনেক কিছু। তবে সুস্বাদু পোকা হিসেবে পঙ্গপালের কদর অনেকটাই বেশি।জানা যায়, এই পঙ্গপাল নাকি রোগপ্রতিরোধের ক্ষমতা বাড়ায়। এই পঙ্গপালে নাকি অনেক প্রোটিন রয়েছে। আফ্রিকার দেশগুলোতেও পোকা দিয়ে রান্না করা হয়।তার মধ্যে বেশি সুস্বাদু পঙ্গপাল বলে দাবি তাদের। ইয়েমেনিরা আবার দিব্যি পঙ্গপাল রেঁধে খেয়ে চলেছে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করেও।সৌদি আরবেও নাকি পঙ্গপাল রান্না করা হয়ে থাকে। তবে সেটা তাদের রমজানের সময়, কারণ এটি নাকি তাদের নিয়মে পরে।

আবার অন্যদিকে মিশর, মরোক্কের বাজারে বেশ দাম দিয়ে পঙ্গপাল কিনতে হয়। বিশেষজ্ঞরা জানান, প্রাচীনকাল থেকেই পোকা খাওয়ার অভ্যাস গুলো তৈরি হয়েছে, যার কিছুটা প্রয়োজনে, আর বাকিটা কোনও স্থানীয় রীতি – রেওয়াজের মাধ্যমে তৈরী । অন্যদিকে গবেষকেরা জানিয়েছেন, পোকা খাওয়ার অভ্যেসটা খুব ভালো কারণ, পোকার মধ্যে রয়েছে অনেক পুষ্টিগুণ উপাদান ও প্রোটিন।আর এই পোকাগুলো খেলে শরীরে বাসা বাধা ক্ষতিকর ব্যাকটেরিয়া গুলো নষ্ট হয়ে যায়।

Back to top button