দেশ

পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগ! গ্রেফতার এক পাক ‘গুপ্তচর’

জম্মু-কাশ্মীরের বিভিন্ন জায়গা লেগেই রয়েছে জঙ্গি হামলা। চলতি বছরে পাকিস্তান সেনা বহুবার বীনা প্ররোচনায় নিয়ন্ত্রণ রেখায় হামলা চালিয়েছে। এই পরিস্থিতির মধ্যেই গত বুধবার জম্মু ও কাশ্মীরের সাম্বা থেকে ২১ বছরের কুলজিৎ কুমার নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, ২০১৮ সাল থেকে সে পাকিস্তানে হয়ে চরবৃদ্ধি করতো।

গত বুধবার, সন্ধের সময় ওই যুবককে গ্রেফতরা করা হয়েছে। ধৃতের বাড়ি পাকিস্তানের আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া আওতাল কাতালান গ্রামে। জানা গিয়েছে, সীমান্তের ওপারে এক অজানা সূত্রকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তথ্য ও ছবি পাছার করত। সাম্বার এসএসপি রাজেশ শর্মা জানিয়েছেন, তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা লেনদেনও হয়েছে। ওই ধৃতের কাছে থেকে ৪টি মোবাইল ফোন ও বেশ কয়েকটি সিম উদ্ধার করা হয়েছে। সাম্বার এসএসপি রাজেশ শর্মা জানিয়েছেন, ২০১৮ সাল থেকে কুলজিৎ কুমার নামের ওই যুবক পাকিস্তানের গুপ্তচর হয়ে কাজ করছে। সীমান্তের ওপাশে সে বেশকিছু সেতুর ছবি ও অন্যান্য নির্মাণের কাজের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য কাউকে পাচার করতো। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ আরও বেশ কিছু তথ্য জানার চেষ্টা করছে।

সাম্বা জেলার পুলিশ প্রধান রাজেশ শর্মা জানিয়েছেন, স্মৃতির বিরুদ্ধে এনিমি অর্ডিন্যান্স অ্যাক্টে FIR করা হয়েছে। এক তথ্যানুসারে জানা গিয়েছে সাম্বা জেলা জুড়ে সেনাবাহিনীর বেশ কিছু দল সীমান্ত ঘিরে রেখেছে। পুলিশ মনে করছে যে, ধৃত কুলজিৎ কুমার পাক সেনাকে ভারতীয় সেনার গুরুত্বপূর্ণ তথ্য পাচার করতো।

Back to top button