তালেবান ২০২১ সালের আগস্টে আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো কিছু বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ফেরার অনুমতি দেওয়া হয়েছে। তালেবান জানিয়েছে, পুরুষ…
Read More »Life Style
তালেবান ২০২১ সালের আগস্টে আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো কিছু বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ফেরার অনুমতি দেওয়া হয়েছে। তালেবান জানিয়েছে, পুরুষ ও নারী শিক্ষার্থীদের আলাদাভাবে পাঠদান উচিত এবং তাদের পাঠ্যক্রম ধর্মীয় নীতির ওপর ভিত্তি করে প্রস্তুত করা উচিত। যদিও উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের এখনো ফেরার অনুমতি এখনো দেওয়া হয়নি। বিবিসির সঙ্গে এ ব্যাপারে কথা বলতে গিয়ে পাকিস্তানের নারী শিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই জানান, নারীদের শিক্ষা গ্রহণে বাধা দেওয়ার জন্য ধর্ম কোনো অজুহাত নয়। তালেবানের অজুহাত ফুরিয় যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেছেন, আফগান নারী রোবোটিকস দল, ফুটবল দল, ক্রিকেট দলের সদস্যরা দেশে থাকতে পারছেন না। কারণ, সে দেশে কোনোভাবেই তারা নিজেদের ভবিষ্যত দেখতে পাচ্ছেন না। নারীদের ভবিষ্যৎ সেখানে নিশ্চিত হচ্ছে না, ক্রীড়াবিদ হিসেবে কোনো ভবিষ্যত সেখানে দেখতে পাচ্ছেন না তারা। নারী আন্দোলনকর্মীরা যেভাবে কাজ করছেন আফগানিস্তানে, সে ব্যাপারে বেশ সন্তুষ্ট মালালা। এজন্য তাদেরকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। তালেবানের বিরুদ্ধে নারীরাও পথে নেমে আন্দোলন করেছেন। এজন্য গত দুই সপ্তাহে ছয় জন নারী আটক হয়েছেন। অবশ্য তাদেরকে আটকের বিষয়টি নাকচ করে দিয়েছে তালেবান। বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার ব্যাপারে নানগরহর বিশ্ববিদ্যালয়ের প্রধান খলিল আহমেদ বিশুদওয়াল রয়টার্সকে বলেছেন, ওই বিশ্ববিদ্যালয়ে নারী এবং পুরুষদের আলাদাভাবে ক্লাস নেওয়া হচ্ছে। একজন মেডিক্যাল শিক্ষার্থী জানিয়েছেন, নারী-পুরুষ শিক্ষার্থীদের আলাদাভাবে ক্লাস নেওয়া হচ্ছে। তবে ক্লাসের বাইরে তারা কথা বলতে পারছেন কি না এবং পুরুষ শিক্ষকরা তাদের ক্লাস নিচ্ছেন কি না, বিষয়টি পরিষ্কারভাবে জানা যায়নি। সূত্র: বিবিসি।
দিন দিন চোখের জ্যোতি কমে আসছে? চোখে ঝাপসা দেখছেন? তাহলে আজ থেকেই কচু শাক খাওয়া শুরু করুন। বিশেষজ্ঞদের মতে, কচু…
Read More »আমলকির রয়েছে অসংখ্য গুণ। ত্বক ডিটক্স করার জন্য আমলকির জুড়ি নেই। রক্ত পরিশ্রুতও করে আমলকি। এছাড়াও বিভিন্ন ভিটামিনের সমাহার ত্বক…
Read More »বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার ছাপ চেহারায়ও পড়ে। তবে অনেক সময় বয়সের আগেই ত্বক বুড়িয়ে যায়। কিন্তু কখনো খেয়াল করে…
Read More »বহু মানুষেরই পোষা প্রাণী হিসেবে বিড়াল পছন্দ, কারো আবার কুকুরও পছন্দ। এক্ষেত্রে কার কোন প্রাণীটি পছন্দ হবে, তা একান্তই নিজস্ব…
Read More »বহু খাবার আছে যা দারুণ পুষ্টিকর। দেহের নানা কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হতে এদের ভূমিকা অনন্য। কিন্তু দেহ এসব খাবারের বহু…
Read More »বর্তমানে সারা বিশ্বের বহু সংখ্যক মানুষ ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন। চিকিৎসকদের মতে ডায়াবেটিস রোগীরা সুস্থ থাকতে পারে যদি এই কাজ গুলি…
Read More »শাকসবজিতে রয়েছে নানা অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও খনিজ পদার্থ। এসব বিভিন্নভাবে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। এ লেখায় রয়েছে কার্যকরভাবে রোগপ্রতিরোধ…
Read More »সামান্য কিশমিশেও যে এত গুণ রয়েছে তা আগে জানা যায়নি। সম্প্রতি গবেষকরা জানিয়েছেন, শিশু যদি কিশমিশ খেতে আগ্রহী থাকে তাহলে…
Read More »নানা পুষ্টিগুণে ভরপুর খেজুর। খেতেও দারুণ সুস্বাদু। সারা বছরজুড়েই খেজুর পাওয়া যায়। সহজেই ক্ষুদা দূর করতে খেজুরের জুড়ি নেই। তাইতো…
Read More »







