Weather Update: রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা, সর্তক করল আবহাওয়া দফতর

যত দিন যাচ্ছে কমে আসছে শীত কাজে বলা যেতেই পারে এখন শীতের বিদায়ের সময়। তবে এখনও কিছু থাকবে শীত আর এর মাঝেই আবহাওয়া (weather) দফতর পূর্বাভাস দিয়েছে বাংলার অধিকাংশ জেলা ভিজতে চলেছে বৃষ্টির কারণে।আপাতত আবহাওয়ায় কোনো রকম পরিবর্তন দেখা না দিলেও আগামী বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরের আবহাওয়া:
তবে উত্তরবঙ্গে আগামী ২৩ ফেব্রুয়ারি বুধবার সকালের মধ্যে শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে এবং অন্যান্য জেলাগুলিতে বৃষ্টিপাত হবে না। তবে আবহাওয়া শুকনো থাকলেও, বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তাছাড়াও আগামী কিছু দিন রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
দক্ষিণের আবহাওয়া:
আগামী ২৩ ফেব্রুয়ারি বুধবার দক্ষিণের সব জেলাগুলি শুকনো থাকলেও বৃহস্পতিবার পশ্চিমের জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। আগামী ৫ দিন সমতল এলাকায় রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তবে আগামী ২৪ ঘন্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।







