রাজ্য

OMG: মাটি খুঁড়লেই বের হচ্ছে বন্দুক, গুলি ! আতঙ্ক এলাকা জুড়ে

আজ, বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ে মাটি খুঁড়তে গিয়ে বের হলো বস্তাবন্দি বন্দুক এবং গুলি। খবরটি ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়।জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দারা সেখানে মাটি কাটতে গিয়েছিল এবং সেখানে মাটি কাটার সময়ই বের হয়ে আসে বস্তাবন্দি বন্দুক এবং গুলি।

খবরটি পুলিশকে জানানো হলে সেখানে ছুটে চলে আসেন তারা এবং সেই বস্তা ভর্তি বন্দুক ও গুলি উদ্ধার করেন। পুলিশ সূত্রে জানা যায় সেই বন্দুকগুলো আনুমানিক ১৫ থেকে ২০ বছরের মতন পুরোনো।

এই নিয়ে তৃণমূল কংগ্রেস দাবি করেন এই হাতিয়ার গুলো বাম আমলের সময় লুকিয়ে রাখা হয়েছিল। যদিও তার কোনো রকম প্রমান পাওয়া যায়নি , অন্যদিকে এই নিয়ে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি সিপিএমের তরফে।

Back to top button