রাজ্য

মেলা-জিম-বিয়েবাড়ি সিনেমার শুটিং চলছে কিন্তু স্কুল কেন বন্ধ ? সরব বামেরা

করোনা আতঙ্কের মাঝে বেশিরভাগ পরিষেবা খোলা থাকলেও পুরোপুরি বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। তাই করোনা বিধি মেনেই শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে ফের সরব হলেন বামেরা। তারা জানিয়েছেন যাত্রা , সিনেমার শুটিং, জিম , বিয়ে বাড়ি, পানশালা সব কিছু চলার অনুমতি সরকার দিলেও স্কুল -কলেজ কেন বন্ধ রাখা হবে ? সিপিএম নেতা সুজন চক্রবর্তী এ প্রসিঙে বলেছেন ‘গঙ্গাসাগর মেলা,খেলা, নাচ -গান চলবে আর স্কুল কলেজ বন্ধ রেখে প্রজন্মকে নষ্ট করে দেওয়া হবে-এটা সমর্থনযোগ্য নয়।’

প্রসঙ্গত, সারা দেশে বাড়ছে করোনার সংক্রমণ।বড় দিন ও নতুন বছরের লাগাম ছাড়া আনন্দের পর সংক্রমণের হার সবচেয়ে বেশি। করোনার নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ দেখা যাচ্ছে একাধিক ব্যক্তিদের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ইতিমধ্যে জারি করেছে বিধিনিষেধ।

তবে বিধিনিষেধ জারি হলেও রাস্তায় দেখা যাচ্ছে মানুষ এখনো মাস্ক ছাড়াই বেড়িয়ে পড়ছেন বাইরে। একসাথে জটলা বেঁধে চলছে খোশ গল্প। বাজার হাটে দেখা যাচ্ছে প্রচন্ড ভীড়। যা করোনার ভীতিকে আরও বাড়িয়ে তুলতে সংক্রিয় ভূমিকা পালন করছে।

Back to top button