রাজ্য

BigNews: মমতার সভায় যাচ্ছেন BJP সাংসদরা, সরগরম রাজনৈতিক মহল

বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সভায় যাচ্ছেন বিজেপি সাংসদ খোঁজেন মুর্মু। সেই সভায় থাকছেন আলিপুর দুয়ারের সাংসদ দশরথ তীরকেও। ওই বৈঠকে উপস্থিত হাক্বীন আদিবাসী নেতারাও।

উত্তরকন্যায় আয়োজিত আদিবাসী উন্নয়ন পরিষদের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গাকেও। তবে তিনি এই মুহূর্তে কলকাতায় থাকায়। বৈঠকে যেতে পারবেন না বলে জানিয়েছেন। সেই সাথে তিনি জানিয়েছেন যে বিজেপির পক্ষ থেকে দু প্রতিনিধিকে পাঠানো হয়েছে ওই বিশেষ আলোচনায় যোগ দেওয়ার জন্য।

প্রসঙ্গত, ২১ শের নির্বাচনের পর রাজ্য জুড়ে কিছুটা স্থিমিত গেরুয়া ঝড়। বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে ফের তৃণমূলে যোগদানের ভিড়। অনেকেই ফলাফলের পর সক্রিয় রাজনীতি থেকে অবসর নিয়েছেন। তবে বিরোধীদের অভিযোগ শাসক দলের অত্যাচারেই তাদের অনেক কর্মী আর রাজনীতিতে যোগ দিতে চাইছেনা।

Back to top button