রাজ্য

সাবধান! আসছে বৃষ্টি, ভিজবে রাজ্যের বিভিন্ন জেলাগুলো

আগামীকাল, শুক্রবার রাজ্যে পরিবর্তন হতে চলেছে আবহাওয়া সেটাই আগে থেকে জানিয়ে দিল আলিপুর আবহাওয়ায় দফতর থেকে। আগামী ২১ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত রাজ্যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা তার সঙ্গে বাড়তে চলেছে তাপমাত্রাও। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪° সেলসিয়াস। আগামীকাল থেকেই বৃষ্টি শুরু রাজ্যে।

মূলত, এই সময় রাজ্যে সহ বৃষ্টি হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার কারণেই। সেই সঙ্গে আগামীকাল কলকাতা সহ প্রবল বৃষ্টি পাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। পাশাপাশি উত্তরবঙ্গের আজ আবহাওয়া শুকনো থাকলেও কাল থেকেই বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং সহ উত্তরবঙ্গের জেলা গুলিতে সঙ্গে । থাকছে তুষারপাতের সম্ভাবনাও। আজ দার্জিলিং এর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ১২° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ৪° সেলসিয়াসের আশেপাশে। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় এই তাপমাত্রা প্রায় ২-৪° বাড়বে বলেই জানা যাচ্ছে।

Back to top button