রাজ্য

সাবধান! আর কিছুক্ষন পর আসছে ঝড়, সতর্ক করলো আবহাওয়া দফতর

আর কয়েকঘন্টা পরেই রাজ্যের বিভিন্ন জেলায় আসতে চলেছে ঝড়।আর এই ঝড়কে কালবৈশাকী বলেই মনে করা হচ্ছে।গত কয়েকদিন ধরেই আবহাওয়া দফতর সতর্ক করে জবনিয়েছিলো যে রাজ্যে ঝড় আসবে যেকোনো সময়।আগামী বুধবার থেকে শুক্রবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা যাবে বৃষ্টি।

গত কয়েকদিন ধরেই কলকাতার আকাশ ছিল অনেকটা মেঘলা আর ফলে বিভিন্ন জায়গায় সেরকম গরম অনুভব হয়নি।কিন্তু এবার সেই গরমের অনুভতি প্রবেশ করেছে রাজ্যে।আর এরফলেই বেড়ে গেছে রাজ্যের তাপমাত্রা। আজকের কলকাতার তাপমাত্রা এই মুহূর্তে ২৩ ডিগ্রি।

আর এরফলেই রাজ্যে প্রবেশ করবে পশ্চিমি ঝঞ্ঝা।গত কয়েকদিনের জলীয় বাস্প বিচার করলে দেখা যাবে তার পরিমান ৪৮ থেকে ৮৮ শতাংশের মধ্যে।

এদিকে শুধুমাত্র বৃষ্টি নয় রাজ্যের বিভিন্ন জেলায় দেখা দিতে পারে বজ্রপাত সহ ঝড় -বৃষ্টি।কারণ বঙ্গোপসাগরে ঘূর্নাবাতের ফলে সৃষ্ট ঝড় বৃষ্টির কারণেই সংঘটিত হতে চলেছে এই বৃষ্টি।বৃষ্টির পরিমান বেশি দেখা যাবে ঝাড়গ্রাম সহ দুই ২৪ পরগনায়।

Back to top button