রাজ্য

শ্রীধাম নবদ্বীপে মহা সমারোহে পালিত হল শ্রী শ্রী চৈতন্যদেবের শুভ আবির্ভাব উৎসব।

চৈতন্যভূমি নদিয়ার নবদ্বীপধামে পালিত হল ধামেশ্বর শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর পাঁচশ সাঁইত্রিশ তম শুভ আবির্ভাব উৎসব।
এদিন নবদ্বীপের প্রাচীন মায়াপুরে শ্রী চৈতন্য দেবের জন্মস্থান মন্দির সহ নবদ্বীপের প্রতিটি মঠ মন্দির ও বিভিন্ন স্বেচ্ছাসেবী স্ংগঠন ছাড়াও নবদ্বীপ রামকৃষ্ণ মঠ( বেলুড়) শাখায় এদিন শ্রী শ্রী ঠাকুরের বিশেষ পূজা অর্চনা ও বিকালে এক বর্ণাঢ্য শোভা যাত্রা মাধ্যমে দোল উৎসব পালিত হয় । এদিন বিভিন্ন জায়গায় সারাদিনব্যাপি হরিনাম সংকীর্তন ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে মহা সমারোহে পালিত হল শ্রীমন মহাপ্রভুর ৫৩৭ তম আবির্ভাব অনুষ্ঠান।

শ্রী চৈতন্যদেবের আবির্ভাব তিথি উপলক্ষে নবদ্বীপ শহরের বিভিন্ন এলাকায় সারাদিন ব্যাপী চলল মহাপ্রভু চৈতন্যদেবের পূজা আরাধনা। সেই সঙ্গে চলল সকাল থেকে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ।

এছাড়াও দোল উৎসব ও শ্রী চৈতন্য দেবের আবির্ভাব উপলক্ষে নবদ্বীপ শহরকে আলোর রোশনাই এ সাজিয়ে তোলা হয় ।
গত দুবছর করোনা বিধির কারনে বহিরাগত ভক্তদের আগমন সে রকম
না হওয়ায় দোল উৎসব এর আনন্দে ভাটা পড়ে ছিল ।
এবছর করোনা সংক্রমণ কম থাকায় ও বিধি নিষেধ শিথিল থাকায় নবদ্বীপে প্রায় লক্ষাধিক ভক্তের সমাগম চোখে পড়ে এবং এই উৎসবকে সুষ্ঠ ভাবে পরিচালনা করার লক্ষে নবদ্বীপ পুলিশ থানা ও কৃষ্ণনগর জেলা পুলিশের নজরদাড়ি
ছিল চোখে পড়ার মতো।

নবদ্বীপ থেকে আশিস সিংহের রিপোর্ট।

Back to top button