রাজ্য

মহিলা কর্মীদের নিয়ে প্রচারের ঝড় তুললেন চৈতালি সরকার, নির্বাচনী প্রচারে এলেন অভিনেত্রী প্রীতি বিশ্বাস

প্রার্থীমালদা:ইংরেজবাজার পৌরসভার ২০নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রচারের ঝড় তুললেন চৈতালি সরকার। রবিবার সকালে পায়ে হেঁটে শহরের অলি গলিতে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচার চালাচ্ছেন চৈতালি সরকার। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর,২২নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী দুলাল সরকার সহ তৃণমূল কর্মীরা। রাস্তার দুই ধারে মানুষ দাঁড়িয়ে হাত নাড়িয়ে , ফুলের মালা পরিয়ে এবং দুহাত তুলে আশীর্বাদ দিয়ে চৈতালি সরকারকে সংবর্ধনা জানাচ্ছে।

প্রচারের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী চৈতালি সরকার জানান আজকে ইংরেজবাজার শহরের কোঠাবাড়ি প্রান্ত পল্লী এলাকায় প্রচার করছি প্রচারে ব্যাপক সাড়া পাচ্ছি। এই নির্বাচনে তিনি জেতার জন্য ১০০ শতাংশ আশাবাদী। ভোটে জিতে তিনি এলাকার মানুষদের সমস্ত রকম উন্নয়ন করা র আশ্বাস দেন।এর পাশাপাশি তিনি আরো জানান আমার প্রতিপক্ষ কোন প্রার্থী নেই। আসলে মানুষ বুঝতে পেরেছে ১০ বছরে কি কি উন্নয়ন হয়েছে।

ইংরেজবাজার পৌরসভার ২০ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী চৈতালি ঘোষ সরকারের সমর্থনে নির্বাচনী প্রচার করলেন বাংলা সিরিয়াল খ্যাত অভিনেত্রী প্রীতি বিশ্বাস।
বুধবার সকাল সাড়ে ১২টা নাগাদ ওয়ার্ডের কোঠাবাড়ি এলাকায় তৃণমূল প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচার করা হয়।মিছিলে অংশ নেন অভিনেত্রী প্রীতি বিশ্বাস, তৃণমূল নেতা দুলাল সরকার, প্রার্থী চৈতালি ঘোষ সরকার সহ কর্মী-সমর্থকরা।কোঠাবাড়ি সহ বিভিন্ন এলাকা ঘুরে মিছিলের মাধ্যমে নির্বাচনী প্রচার করা হয়।

Back to top button