রাজ্য

প্রশান্তের ‘I-PACK’ নিয়ে ফের বিস্ফোরক তৃণমূল নেতা কল্যাণ ব্যানার্জি

ভোট কুশলী প্রশান্ত কিশোরের সংস্থা আই প্যাক নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের বর্ষীয়ান নেতা কল্যাণ ব্যানার্জি। তিনি আজ বলেন ‘কন্ট্রাক্টর দিয়ে রাজনৈতিক দল চলে না’।

তিনি আজ আই প্যাককে কড়া ভাষায় আক্রমণ করে জানিয়েছেন বোর্ড অব অযাডমিনিস্ট্রেস ঠিক করার সময় তাদের সাথে আলোচনা করা হয়নি। সেই সদস্যদের ৫০ শতাংশ এখন নির্দল প্রাথী হয়ে এখন তৃণমূলের সাথে লড়াই করছে। সেই সময় মমতা ব্যানার্জি , সুব্রত বক্সী , পার্থ চ্যাটার্জি এই বিষয় দেখলে আজ এমনটা হতো না।

এর আগেও তিনি আই প্যাকের বিরুধ্যে কড়া ভাষায় আক্রমণ করে বলেন যে মাঠে দাঁড়িয়ে কাজ করতে হয় তাদের কোনো এক সংস্থা তো আর কাজ করে দিচ্ছে না। পারে পারে গিয়ে ভোট চাইতে হয় তৃণমূল কর্মীদের।

সব মিলিয়ে এখন প্রশান্ত কিশোরের সংস্থার বিরুধ্যে সুযোগ পেলেই ক্ষোভ ঝাড়ছেন কল্যাণ ব্যানার্জি।

Back to top button