দাম না পাওয়ায় মুরগিকে পিটিয়ে হত্যা, প্রতিবাদে সরব পরিবেশপ্রেমীরা

বিশ্ব এখন করোনা আতঙ্কে আতংকিত। প্রায় দেশেই করোনা বসিয়েছে তার থাবা। সারা পৃথিবীর সাথে সাথে করোনা হামলা চালিয়েছে ভারতেও। ভারতে এখনো পর্যন্ত এই ভাইরাসে মোট আক্রান্ত হয়েছে ১১২জন ও মৃত্যু হয়েছে ২ জনের।
আর এই করোনা ভাইরাসের আতঙ্কে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশি ও পোল্ট্রি মুরগি ব্যবসায়ীরা।প্রতিদিনই তাদের কমে যাচ্চে রোজগার।করোনা আতঙ্কে সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়েছে ব্রয়লার মুরগির বাজার।করণের আতঙ্কে মানুষ এই মুহূর্তে মুরগির মাংস থেকে ফিরিয়ে নিয়েছে মুখ। তাই বাজারে ক্রেতা অনেকটাই কম।
আর এই অবস্থাতে জলপাইগুড়ি জেলার ধুবগুড়িতে ফুটে উঠলো অন্য ছবি।মুরগির দাম না পাওয়ার কারণে সেখানকার স্থানীয় ব্যবসায়ীরা মুরগিকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে ফেললো।আর সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই রীতিমতো পরে গেছে শোরগোল।
ব্যবসায়দের ক্ষোভের কারণ যেখানে ব্রয়লার মুরগি বিক্রয় হতো ১৫০ টাকা থেকে ২০০ টাকার মধ্যে সেখানে বাজারে দাম কমে হিয়েছে ৫০ থেকে ৬০ টাকা। কিন্তু তা সত্ত্বেও দেখা নেই বাজারে ক্রেতার। তাই ব্যবসায়ীরা রেগে গিয়ে ওই মুরগি গুলোকে পিটিয়ে হত্যা করেছে।
আর ওই ভিডিও ভাইরাল হতেই পরিবেশপ্রেমীরা এই মর্মান্তিক ভিডিওর বিষয় নিয়ে প্রতিবাদ জানিয়েছে।







