রাজ্য

করোনা আতঙ্ক: শহরে বন্ধ হয়ে গেলো একাধিক সুইমিং পুল ও জিম

ভারতে করোনা আতঙ্ক ক্রমশ বেড়ে চলেছে।প্রসাশন যদিও জানিয়েছে এখনো এই মারণ ভাইরাস নিয়ে উদ্বেগের কিছু নেই। কিন্তু এই ভাইরাসের আক্রমণ থেকে দূরে থাকার জন্য নেওয়া হচ্ছে বিভিন্ন ব্যবস্থা ও মানুষকে করা হচ্ছে সচেতন।

রাজ্যসরকার ইতিমধ্যমে সমস্ত স্কুলে ছুটি ঘোষণা করেছে।করোনা আতঙ্কের কারণেই এখন বন্ধ আছে কলকাতা জাদুঘর, সায়েন্স সিটি, বিড়লা মিউজিয়াম। রাজ্যসরকার যেদিন থেকে সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তার পর দিন থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে সুইমিং পুল ও জিম গুলি।অনির্দিষ্টকালের জন্য সুইমিং পুল ও জিম বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ নোটিস দিয়ে জানিয়েছে আগাম সতর্কতা হিসেবেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।আপাতত অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে সুইমিং পুল ও জিম গুলো এরপর সরকারের পদক্ষেপ অনুসারে নেওয়া হবে সিদ্ধান্ত।

Back to top button