রাজ্য

এদিকে করোনা নিয়ে আতঙ্ক, আবার সে বিষয়ে প্রশ্ন তুলেছেন মমতা

দিল্লির প্রতিহিংসা কাণ্ডের রেশ কাটেনি এখনও পর্যন্ত।তার মধ্যেই করোনা ভাইরাসে নিয়ে আতঙ্ক ছড়াতে হয়েগিয়েছে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে তোপ করে বললেন, দেশবাসীর নজর ঘোরাতেই কি করোনা ভাইরাস নিয়ে এতো মাতামাতি করছে কেন্দ্র তথা শাসক দল বিজেপি? বুধবার মালদহের সুজাপুরের সভায় এমনই তোপ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দিল্লির প্রতিহিংসা কাণ্ডের ঘটনার তদন্তের দাবি করে বলেন, “দিল্লিতে গুজরাট মডেলে গণহত্যা হয়েছে।”

মঙ্গলবার থেকেই দেশে করোনার আতঙ্ক ছড়িয়েছে।বুধবার তা এই আতঙ্কটি আরও বেড়ে গিয়েছে।ইতালির পর্যটক দলের মোট আক্রান্তের সংখ্যা ২৫।নরেন্দ্রমোদী ও অমিত শাহ দুজনেই ঘোষণা করেন, হোলির উৎসবে যোগ দেবেন না।বিশেষজ্ঞরা জমায়েত সমাবেশে যোগ দিতে বারণ করেছে।কিন্তু তারপরই মমতার অভিযোগ, পরিকল্পনা অনুযায়ী করোনা ভাইরাস নিয়ে এতো ঢাক ঢোল পেটানো হচ্ছে।

করোনার প্রসঙ্গে মমতা কটাক্ষ করে বলেন, “করোনা বেরিয়েছে সবে।বাংলায় কেউ আক্রান্ত হয়নি।কেউ আক্রান্ত হোক আমি তা চাই না।কিন্তু দিল্লির ঘটনা যাতে মানুষ মনে রাখতে না পারে তাই এখন করোনা করোনা নিয়ে টিভির লোককের দ্বারা আসল ঘটনা অন্য দিকে নিয়ে যেতে চাইছে।যাতে লোকেরা আর কোনো প্রশ্ন না করে, এতো লোক কিভাবে মারা গেল।”

Back to top button