শিক্ষক দিলেন ৫০০ টাকা, গুরুদক্ষিণা হিসেবে ছাত্র দিলেন ৩০ লক্ষ টাকা, প্রসংশার ঝড় নেটদুনিয়ায়

একজন আদর্শ শিক্ষকই হয়ে ওঠে সমগ্র জাতির মেরুদন্ড। আর তাকে দেখেই আগামী প্রজন্ম মানুষের মতো মানুষ হতে শিক্ষা নিয়ে থাকবে। শিক্ষকমানে শুধুমাত্র যথাযথ পাঠপঠন নয়, একজন ছাত্রছাত্রী পাশে দাঁড়ানো এবং তাদের মনে বিশ্বাস যোগান যে তারা পারবেই। এরকমই এক ছাত্র পারিবারিক আর্থিক সংকটের মধ্যে স্বপ্নপূরণের জন্য কলেজে ভর্তি হয়। তবে সেসময় তার কাছে পড়ার সুযোগ থাকলেও ইন্টারভিউ দিতে যাওয়ার মতো এক পয়সাও তার কাছে ছিল না। সেই সময় ভগবানের মতো হাজির হয়েছিলেন ওই ছাত্রের অনেক শিক্ষক গুরুদিলাল স্বরূপ সাইনি। আর ছাত্রের ভবিষ্যৎ যাতে থমকে না দাঁড়ায় তাই ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য ওই ছাত্রের হাতে ৫০০ টাকা গুঁজে দিয়েছিলেন। বর্তমানে ওই ছাত্র একজন সফল পেশাদার।
এই ছাত্রের নাম হলো ভি বৈদ্যনাথন। তিনি বরতমানে আইডি এফসি ব্যাংকের সিইও। তিনি কলেজ জীবনের ওই সামান্য সাহায্যটুকু না পেলে আজ এই সাফল্যের অধিকারী হতে পারতোনা, আর সেই শিক্ষককে তিনি আজও ভোলেননি। আর সেই শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে গুরুদক্ষিণা হিসেবে ব্যাঙ্কের অ্যাকাউন্টে ৩০ লক্ষ টাকা ইকুইটি শেয়ার করেন।
যদিও প্রথমে এতো সহজে ওই শিক্ষক খুঁজে পাওয়া সম্ভব হয়নি। সেই ইন্টারভিউয়ের পর অনেকদিন পেরিয়ে গেছিলো। আর এরপর প্রতিষ্ঠিত হতেই শিক্ষককে কৃতজ্ঞতা জানাননোর জন্য হন্যে হয়ে খুঁজেছেন। ওই অংকের শিক্ষকের অন্যত্র বদলি হয়ে যাওয়ার জন্য যোগাযোগ সম্ভব হচ্ছিলো না। কিন্তু বৈদ্যনাথন হাল ছাড়েনি। অবশেষে বন্ধুর সহায়তায় শেষমেষ ওই শিক্ষকের খোঁজ পেয়ে তাকে শ্রদ্ধা জানান। সফলতার পর যেখানে সাওবাই সবাইকে ভুলে যায়, আর সেখানে শিক্ষকের প্রতি এমন শ্রদ্ধা দেখে ভি বৈদ্যনাথন নেট দুনিয়ায় প্রশংসার বন্যা বয়ে চলছে।







