দেশ

RUSHvsUKR: ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানোর চেষ্টা হচ্ছে, সাংসদদের চিঠি বিদেশমন্ত্রীর

বর্তমান সময়ে রাশিয়া-ইউক্রেনে চলছে ভয়াবহ সংঘর্ষ। যার শুরুটা হয়েছিল দিন পাঁচেক আগেই। পাশাপাশি ইউক্রেনে আটকে পড়া ভারতীয় সদস্যদের ফিরিয়ে আনতে কেন্দ্র কী পদক্ষেপ করছিল, তা জানার চেষ্টাই করছিলেন। এবার সরাসরি সেই পদক্ষেপের কথা জানাল বিদেশ মন্ত্রক। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর চিঠি লিখলেন দেশের প্রতিটি সাংসদের কাছে, যেখানে কেন্দ্রে পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানানো হল।

চিঠিতে একটি মেল আইডি, ফোন নম্বর এবং হোয়াটস অ্যাপ নম্বর উল্লেখ করেছেন মন্ত্রী। বলা হয়েছে, সাংসদরা ওই তাঁদের এলাকার যেসব মানুষ ইউক্রেনে আটকে রয়েছে, তা বিস্তারিত তথ্য যেন জানান। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর চিঠিতে আশ্বস্ত দিয়েছে, সাংসদদের পুঙ্খানুপুঙ্খ তথ্য দেওয়ার পর, বিদেশ মন্ত্রক সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে যোগাযোগ করবেন। তাঁকে ফিরিয়ে আনা বা নিরাপদ স্থানে সরানোর ব্যবস্থা করা হবে।

গত ৫/৬ দিন ধরে ইউক্রেনে রাশিয়ার হামলার ফলে এক অরাজকতার সৃষ্টি হয়েছে। কর্মসূত্রে এবং পড়াশোনার জন্য ইউক্রেনে অনেকে ভারতীয় রয়েছেন। স্বাভাবিক ভাবেই তাঁরা সমস্যায় পড়েছেন। এরই মধ্যে উদ্বেগ বাড়িয়েছে খারকিভে কর্নাটকের পড়ুয়ার মৃত্যু। রুশ মিশাইল হামলায় ২১ বছরের য্বকের মৃত্যর পর আশঙ্কা আরও বেড়েছে। সাংসদরা বার বার যোগাযোগ করছেন বিদেশ মন্ত্রকের সঙ্গে, আটকে পড়া ভারতীয়দের জন্য কী করা হয়েছে তা জানতে।

Back to top button