দেশ

ইউক্রেন থেকে ফিরে আসা পড়ুয়াদের জন্য নতুন কোভিড নিয়ম শুরু করল, মোদী সরকার

বর্তমান সময়ে ইউক্রেন ও রাশিয়ায় চলছে যুদ্ধ। এই পরিস্থিতিতে ইউক্রেনে আটকে পড়েছে ভারতীয় পড়ুয়ারা। প্রায় কয়েক হাজার পড়ুয়ারা সেখানে কঠিন পরিস্থিতির মধ্যে আটকে রয়েছে। তবে বর্তমানে মোদী সরকার তাদেরকেই ফেরাতে তৎপর হয়েছেন। ইতিমধ্যে ইউক্রেন থেকে ৫টি বিমানে করে ফিরিয়ে আনা হয়েছে পড়ুয়াদের। পাশাপাশি ভারতীয়দের ফিরিয়ে আনার প্রক্রিয়া সহজ হয় সেকারণে কোভিড বিধি লঘু করল মোদী সরকার।

এখনও পর্যন্ত ৫টি বিমানে এক হাজারের বেশি ভারতীয়কে ইউক্রেন থেকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। মোট ১১৫৬ জন ভারতীয় পড়ুয়াকে নিয়ে আসা হয়েছে। মহামারী আইনে অন্যদেশ থেকে আসতে হলে সেখানে আরটি পিসিআর পরীক্ষা করে বিমানে উঠতে হয়। তবে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে ভারতীয় পড়ুয়াদের আনার ক্ষেত্রে সেটা পুরোপুরি মানা সম্ভব হচ্ছে না। সেকারণেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, আর আরটি পিসিআর পরীক্ষা করে বিমানে চড়তে হবে না ভারতীয় পড়ুয়াদের।

মোদী সরকার প্রায় ২ হাজার ভারতীয়কে ইউক্রেন থেকে ফেরত এনেছে। তবে এখনও প্রায় ১৬ হাজার ভারতীয় সেখানে আটকে রয়েছেন। পাশাপাশি পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। পোল্যান্ডে সীমান্ত অতিক্রম করতে দেওয়া হচ্ছে না ভারতীয় পড়ুয়াদের। তাঁদের সীমান্তে আটকে দেওয়া হচ্ছে। ইউক্রেন সেনা চরমনির্যাচন চালাচ্ছে ভারতীয় পড়ুয়াদের উপর। এমনই খবর প্রকাশ্যে আসতে শুরু করেছে।

Back to top button