দেশ

চাকরির খবর: মাধ্যমিক পাশেই মিলবে সরকারি চাকরি, বেতন ২০,১০০ থেকে ৪০,২০০ টাকা

অভাবের এই বাজারে বেকার বা বসে থাকা যুবক, যুবতীদের জন্য এলো চাকরির দারুন সুযোগ। পরিবেশ দফতরের অধীনে একাধিক পদে করা হবে নিয়োগ। বিস্তারিত দেওয়া হলো নিচে-

শূন্যপদের সংখ্যা: টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পরে ৯ জন। স্টেনোগ্রাফার গ্রেড টু পদে ২ জন। লোয়ার ডিভিশন ক্লার্ক পরে ৯ জন। টেকনিশিয়ান পদে ৩ জন। মাল্টি টাস্কিং স্টাফ পদে ১৬ জন।

যোগ্যতা: ১. টেকনিশিয়ান পদের জন্য দশম শ্রেণি পাশ, সঙ্গে নির্দিষ্ট ট্রেডে আইটিআই পাশ হতে হবে।

২. ফরেস্ট গার্ডের জন্য বিজ্ঞান শাখায় দ্বাদশ শ্রেণি পাশ হতে হবে। এছাড়া ফরেস্ট ট্রেনিং কোর্স করার পরে কাজে যোগ দেওয়া সুযোগ রয়েছে।

৩. মাল্টি টাস্কিং স্টাফেদের দশম শ্রেণি পাশ হলেই চলবে।

বয়সসীমা: বিভিন্ন পদ অনুযায়ী বিভিন্ন বয়সের প্রয়োজনীয়তা আছে তবে এই চাকরির আবেদনের জন্য সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।২০২২-এর ৫ মার্চ অনুযায়ী বয়সের সীমা নির্ধারিত হবে।

বেতন: পদ অনুযায়ী বেতন বিভিন্ন রকম থাকবে তবে ‘আনুমানিক’ সর্বনিম্ন বেতন দেওয়া হবে ২০,১০০ থেকে ৪০,২০০ টাকা পর্যন্ত।

আবেদনের সময়সীমা: ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে আবেদন আর এই সব পদে আবেদন করার শেষ সময় ৫ মার্চ, ২০২২।

আবেদনের ফি: এক্ষেত্রে সাধারণ পরীক্ষার্থীদের দিতে হবে ১৩০০ টাকা।(৫০০ টাকা আবেদনের ফি, সঙ্গে ৮০০ টাকা প্রসেসিং ফি)। তবে তফশিলি জাতি, উপজাতি, শারীরিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সেনাকর্মীদের আবেদনের জন্য কোনও ফি দিতে হবে না। তাঁদেরকে শুধুমাত্র প্রসেসিং ফি বাবদ ৮০০ টাকা দিতে হবে।

আবেদনের পদ্ধতি: https://www.mponline.gov.in/portal/-এ গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনকারীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। তবে আবেদনকারীকে আবেদন করার আগে ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তিটি ভাল করে পড়ে নিতে অনুরোধ করা হচ্ছে।

Back to top button