দেশ

সাবধান! নিয়ম না মানলেই, কাল থেকে বন্ধ হয়ে যাবে Sim Card, নতুন নির্দেশিকা দিলো টেলিকম বিভাগ

সম্প্রতি টেলিকম বিভাগ জারি করেছে এক নতুন নির্দেশিকা। আর সেই নতুন নির্দেশিকায় জানানো হয়েছে যে কোনও ব্যক্তির কাছে যদি ৯ টির বেশি সিমকার্ড থাকে আর সেগুলি যদি ভেরিফাই না করানো হয় তাহলে বন্ধ করে দেওয়া হবে সেই সিমকার্ডগুলি।

তাই আপনার কাছে যদি এরকম প্রয়জনীয় ৯ টির বেশি সিমকার্ড থাকে তাহলে আগামীকাল হুকরাবারের মধ্যেই সেই সিমকার্ডগুলি ভেরিফাই করিয়ে নিন। নতুবা টেলিকম বিভাগের নির্দেশে বন্ধ হয়ে যাবে ওই সিমকার্ড গুলি। সিমহুলী ভেরি ফাই করার জন্য অপবাণী আপনার সার্ভিস প্রোভাইডারের সাথে যোগাযোগ করতে পারেন।

সিমকার্ড এর অপব্যবহার রুখতেই টেলিকম বিভাগ এই নির্দেশ দিয়েছে বলে মনে করা হচ্ছে। কারণ এর আগে একাধিক অভিযোগে জানা গেছে যে এক ব্যক্তির নথিতে নেওয়া সিম ব্যবহার করছেন অন্য ব্যক্তি। এবার সেই সমস্যা দূর করতেই টেলিকম দফতর নিয়েছে এই উদ্যোগ।

Back to top button