দেশ

BigNews: জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার কোটি কোটি টাকা, ভেজা টাকা শুকোতে ইস্ত্রি করছেন কর্মকর্তারা

এক ব্যবসায়ীর বাড়িতে ৩৯ ঘণ্টা তল্লাশি চালিয়ে ৮ কোটি টাকাসহ তিন কেজি সোনা উদ্ধার করেছে আয়কর বিভাগ। ভারতের মধ্যপ্রদেশের দামোহ জেলার ব্যবসায়ী শঙ্কর রাইয়ের বাড়িতে এই অভিযান চালানো হয়।
সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইসের খবরে জানা গেছে, এই টাকা উদ্ধার করতে রীতিমতো হিমশিম খেতে হয় আয়কর দফতরের কর্মকর্তাদের। মাটির নিচে একটি জলের ট্যাংক থেকে উদ্ধার হয় এক কোটি টাকা। ব্যাগের মধ্যে ওই টাকা লুকিয়ে রাখা হয়েছিল। এছাড়া প্রায় তিন কেজির মতো সোনা উদ্ধার হয়েছে, যার মূল্য প্রায় পাঁচ কোটি টাকা।

আয়কর অধিদফতর জব্বলপুর বিভঅগের যুগ্ম কমিশনার মুনমুন শর্মা জানিয়েছে, রাই পরিবারের বাড়ি থেকে আট কোটি টাকা উদ্ধার হয়েছে। মাটির নিচে একটি পাণির ট্যাংক থেকে উদ্ধার হয় এক কোটি টাকা। ব্যাগের মধ্যে ওই টাকা লুকিয়ে রাখা হয়েছিল। এছাড়া প্রায় তিন কেজির মতো সোনা উদ্ধার হয়েছে, যার মূল্য প্রায় পাঁচ কোটি টাকা। ব্যাগের মধ্যে ওই টাকা লুকিয়ে রাখা হয়েছিল। এছাড়া প্রায় তিন কেজির তো সোনা উদ্ধার হয়েছে। যার মূল্য প্রায় পাঁচ কোটি টাকা।

আয়কর বিভাগের এই তল্লাশি চালানোর ভিডিও নেটমাধ্যমে চলে এসেছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে, সংস্থার কর্মী হেয়ার ড্রায়ার দিয়ে টাকা শুকোচ্ছেন। একজন আবার ইস্ত্রি করে টাকা সমান করছেন।

আয়কর বিভাগ সূত্রে জানা গেছে, ব্যবসায়ী শঙ্কর রাই দামোহ নগর পৌরসভার একজন জনপ্রতিনিধি। তিনি কংগ্রেসের হয়ে ভোটে লড়েছিলেন। অন্যদিকে তার ভাই কমল রাই পৌরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন। এর সপ্তাহ দুয়েক আগে কানপুরের ব্যবসায়ী পীযূষ জৈনের বাড়ি তল্লাশি চালিয়ে ১৯৭ কোটি টাকা উদ্ধার করেছিল আয়কর দফতর।

Back to top button