BigNews: ফের বাড়তে চলেছে পেট্রল-ডিজেলের দাম, জেনেনিন কবে থেকে?

গত ১০৪ দিন ধরেই অপরিবর্তিত আছে পেট্রল ডিজেলের দাম। তাই আশঙ্কা করা হচ্ছে আগামী ৭ মার্চ রাজ্যগুলিতে ভোট শেষ হওয়ার সাথে সাথেই বাড়তে পারে বহুল ব্যবহৃত এই জ্বালানির দাম। ইতিমধ্যে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৯৬ ডলারে পৌঁছেছে। তা সত্ত্বেও দেশের বাজারে বাড়েনি পেট্রল -ডিজেলের দাম।
অনেকেই মনে করছেন এই মুহূর্তে নির্বাচনের কারণে দাম বাড়ানো হচ্ছে না। তবে আগামী ৭ মার্চের পর থেকে দাম বাড়ানো হতে পারে বলে অর্থনীতিবিদ থেকে বেশির ভাগ সাধারণ মানুষের তাই ভাবনা।
প্রসঙ্গত, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম সাত বছরের সর্বোচ্চ স্তরে রয়েছে। রাশিয়া-ইউক্রেনের মধ্য যুদ্ধের আশঙ্কার কারণে ক্রুড অয়েলের দামে লাগাতার গতি দেখতে পাওয়া যাচ্ছে। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রতি ব্যারেল ৯৫ ডলারের কাছাকাছি রয়েছে। তবে স্বস্তির কথা হল যে দেশে পেট্রোল ডিজেলের দাম স্থির রয়েছে। আইওসিএল মঙ্গলবার দেশে জ্বালানি তেলের দাম প্রকাশ করেছে। আজও জ্বালানি তেলের দামে কোনো পরিবর্তন করা হয়নি। মঙ্গলবার ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ০.৬৮ শতাংশ কমে প্রতি ব্যারেলের দাম হয়েছে ৯৫.৮০ ডলার। অন্যদিকে ডব্লিউটিআই ক্রুড অয়েলের দাম ০.৭২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেলের দাম হয়েছে ৯৪.৭৪ ডলার।
সরকারি তেল কোম্পানি আইওসি, এইচপিসিএল আর বিপিসিএল মঙ্গলবার দেশে পেট্রোল ডিজেলের দামে কোনও পরিবর্তন করেনি। দীর্ঘদিন ধরেপই দেশে পেট্রোল ডিজেলের দাম অপরিবর্তিতই থেকেছে। দীপাবলির একদিন আগে থেকে এখনও পর্যন্ত মোট ১০৪দিন দেশে অপরিবর্তিত রয়েছে জ্বালানি তেলের দাম।







