BigNews: ১৬ ফেব্রুয়ারী বাংলায় খুলছে SCHOOL, সকলকে মানতেই হবে ৫ টি বিধিনিষেধ.

আগামীকাল বুধবার থেকে রাজ্যের প্রত্যেক স্কুলে শুরু হবে পঠন -পাঠন। খোলা থাকবে প্রাথমিক থেকে উচ্চপ্রাথমিক। তবে কিভাবে চলবে স্কুল? আর এই বিষয়েই নির্দেশিকা জারি করলো স্কুল শিক্ষা দফতর। ওই নির্দেশিকায় বলা হয়েছে স্কুলে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। স্কুল কর্তৃপক্ষ চাইলে কবিড বিধি মেনে খুলতে পারে হোস্টেল। মঙ্গলবার থেকেই শিক্ষক ও অশিক্ষক কর্মীদের হাজিরা দিতে হবে। প্রত্যেক পড়ুয়াকে স্কুল খোলার ৩০ মিনিট আগে আসতে হবে।
প্রসঙ্গত, কোচবিহার থেকে মালদহ, শিলিগুড়ি, জলপাইগুড়ি থেকে দুই দিনাজপুর—উত্তরবঙ্গের জেলাগুলির স্কুলগুলিতে ক্লাসের প্রস্তুতি গ্রহণ করেছে। এরই মধ্যে শ্রেণি কক্ষ, বেঞ্চ, চেয়ার-টেবিল জীবাণুমুক্ত করার কাজ শেষ করা হয়েছে। একই ছবি দুই ২৪ পরগনা, হুগলি, নদিয়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, হাওড়া, মুর্শিদাবাদসহ রাজ্যের বহু স্কুলে। বীরভূমে স্কুল পরিষ্কারের কাজ সরেজমিনে দেখেছেন জেলা শিক্ষা ও প্রশাসনের কর্মকর্তারা।
১ .স্কুলে মেনে চলতে হবে কবিড বিধি। মাস্ক পড়া ও সামাজিক দুরুত্ব বিধি মেনে চলা বাধ্যতামূলক।
২.আপাতত স্কুলে বন্ধ থাকবে খেলাধুলা ও সাংকৃতিক অনুষ্ঠান। শিক্ষকদের উপস্থিতিতেই ক্লাসে প্রার্থনা করতে হবে।
৩. হোস্টেল পটুয়াদের মাঝে আপৎকালীন পার্টিশন থাকবে। সেই সাথে থাকবে আইসোলেশন রুম
৪.পড়ুয়ারা আংটি , বলা হার সাহা কোনোরকম গয়না পড়তে পারবেন না।
৫. সমস্ত পড়ুয়াদের নিজের নিজের জলের বোতল ও টিফিন আনতে হবে।







