BigNews: প্রতিমাসে মিলবে ৪০০০ টাকা, নতুন যোজনা ঘোষণা করে দিলো মোদী সরকার

প্রধানমন্রী নরেন্দ্র মোদী সরকার দেশের মহিলাদের ক্ষমতায়নের জন্য নিয়ে এলো ‘সখি যোজনা’। আর এই যোজনার মাধ্যমে প্রতিমাসে ৪০০০ টাকা রোজগার করার সুবিধা পাবে স্বনির্ভর মহিলারা। ইতিমধ্যে টো হাজার মহিলা বিজনেস করেসপডেন্ট কে এই সাম্মানিক দিয়েছে মোদী সরকার। কয়েক মাস আগেই তাদের প্রত্যেকের একাউন্টে দেওয়া হয়েছে টাকা। প্রকল্প অনুযায়ী মহিলাদের ৬ মাসের জন্য দেওয়া হবে এই টাকা।
সখী যোজনার উদ্দেশ্য (Glance of this scheme)-
এই স্কিমের মূল লক্ষ্য হল করোনা মহামারী রোধ করার উদ্দেশ্যে মানুষের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা। এর মাধ্যমে গ্রামের মহিলারা এখন ডিজিটাল মলের মাধ্যমে গ্রামীণ জনগণকে ঘরে ঘরে সমস্ত ব্যাংকিং পরিষেবা সরবরাহ করতে পারবেন এবং অর্থের লেনদেনও শিখিয়ে দেবেন। এই প্রকল্পের আওতায় ডিজিটাল ডিভাইস কেনার জন্য নারীদের সরকারের কাছ থেকে অর্থ সরবরাহ করা হবে। সরকার প্রতিটি মহিলাকে ডিজিটাল ডিভাইস কিনতে ৪ হাজার টাকা প্রদান করবে এবং ব্যাংক সখীকেও লেনদেনের বিষয়ে যথেষ্ট কমিশন দেওয়া হবে।
প্রসঙ্গত, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ২২ শে মে, ২০২০ এই সখী স্কিম প্রথম প্রচলন করেন। এই প্রকল্পের একটি মূল লক্ষ্য রাজ্যের মহিলাদের অর্থনৈতিক সুবিধা প্রদান করা। এই প্রকল্পের আওতায় রাজ্যের মহিলাদের কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে। রাজ্য সরকার প্রবাসী শ্রমিকদের কর্মসংস্থান দেওয়ার পাশাপাশি রাজ্যের ব্যাংকিং ব্যবস্থার উন্নয়নে বড় উদ্যোগ নিয়েছে এর মাধ্যমে।







