দেশ

শরীর বিষের জ্বালায় প্রায় নীল, ২৫০তম সর্প দংশনে ICU-তে যেতে হল ভারতের স্নেকম্যানকে

সারা শরীর বিষের জ্বালায় প্রায় নীল হয়ে গেছে। নিজের ২৫০ তম সাপের কামড় টি তাকে কেরালার ত্রিশুর শহরের একটি হাসপাতালের আইসিইউতে এনে ফেলেছে। তবু বছর ৩৫ এর তরতাজা যুবক ভাভা সুরেশ চিৎকার করে বলে চলেছে, মানুষের থেকে সাপ ভালো। ওরা বিষদাত দিয়ে বিষ ঢালে শরীরে আর মানুষ বিষ ঢালে মনে। আমি এই পেশায় থাকবো। কেননা এখানে কোনও রিটায়ারমেন্ট নেই।

কেরালায় ভাভা সুরেশ স্নেকম্যান বলেই খ্যাত। তাঁর কেরিয়ারে ৬০ হাজার সাপকে উদ্ধার করে নিরাপদ জায়গায় পৌঁছে দিয়েছে সে। উদ্ধার হওয়া সাপের মধ্যে ছিল ২৫৬টি কিং কোবরা।১৪বার তার জীবন সংশয় হয়েছে। কিন্তু, কখনোই সে তার পেশা ছাড়তে চায়নি। সে পেশাদার স্নেক ক্যাচার। কোনও জায়গায় সাপের সন্ধান পেলেই তার ডাক পড়ে। সাপের সঙ্গে সহবাস তার। সাপকে সে ভালোবাসে। ত্রিশূরের হাসপাতালের চিকিৎসকরা তাকে এন্টিভেনম ইনজেকশন দিয়েছেন। যে সাপটির দংশনে সে আজ হাসপাতালে সেই নাগমতী কে দেখতে চায় ভাভা। সাপ নয়, ওটা সাপিনী ছিল, বলছে ভাভা। ওকে একবার চুম্বন করতে চাই। আহা, কালো ফনার কি ঠমক!

Back to top button