দেশ

ভারতের দিকে ধেয়ে আসছে পঙ্গপাল, সতর্ক করলো বিশ্ব সংস্থা

মারাত্বক ঝুঁকির মুখে ভারত।কারণ বিশ্বজুড়ে পঙ্গপালের আক্রমণের কারণে ভারত ও রয়েছে এই ঝুঁকিতে।বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা এই বিষয়ে একটি সতর্কতা জারি করে দিয়েছে এই সতর্কবার্তা।তবে ভারত সরকার এই চ্যালেঞ্জে মোকাবিলায় প্রস্তুত বলে জনিয়েছে এক শীর্ষ আধিকারিক।

বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার আধিকারিক কেইথ ক্রেসম্যান বলেন, চলতি বছরেই ভারতে দুই দফায় পঙ্গপাল আক্রমণ করতে পারে।ইরান ও হর্ন অব আফ্রিকা অঞ্চলের মরুভূমি থেকে ধেয়ে আসবে পঙ্গপাল।আর এই পঙ্গপালের আক্রমণের কারণে আক্রান্ত এলাকা হয় বিপর্যস্ত ও ফসলের হয় ব্যাপক ক্ষতি।

বিশ্ব সংস্থা কীট পতঙ্গের আক্রমণের বিষয়ে সতর্ক করে দিয়ে জানিয়েছে কয়েক দশক পর আবার সবচেয়ে ভয়ানক কীট পতঙ্গের আক্রমণের মুখে আছে গোটা বিশ্ব।আর এই বিপদে ভুগতে পারে বেশি আফ্রিকার দারিদ্র মানুষরা।

পঙ্গপালের আক্রমণে বিপর্যস্ত হওয়ার আশংকা মোকাবিলার জন্য ফাও ও জাতিসংঘ ৭ কোটি ডলারের তহবিল গঠনের জন্য বিশ্ব কে আহ্ববান করেছে।সম্প্রতি পাকিস্তান পড়েছিল এই পঙ্গপালের আক্রমণে।পরিস্তিথি এমন পর্যায়ে পৌঁছয় যে পাকিস্তান সরকার এই আক্রমণ মোকাবিলায় জারি করে জরুরি অবস্থা।

Back to top button