দেশ

করোনার ওষুধ দিলেন রাজ্যপাল জগদীপ ধনকোর, মেনে চললেই মরবে ভাইরাস

করোনার আতঙ্কে পুরো বিশ্ব। সেই আতঙ্ক কাটাতে এর আগে দিলীপ ঘোষ দিয়েছিলেন এক হাস্যকর খোরাক।এবার রাজ্যে রাজ্যপাল করোনা নিয়ে সতর্কবার্তা দিয়ে সকলকে সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকোর।

রাজ্যপাল আজ দেশের সকল নাগরিকদের উদ্যেশে দিলেন করোনা ভাইরাসকে তাড়ানোর টোটকা। তিনি পরামর্শ দিয়ে বলেছেন যে নুন জলে কুলকুচি করলেই মোর যাবে করোনা ভাইরাস।তিনি এই প্রসঙ্গে আজ একটি টুইট করে বলেন ‘করোনা ভাইরাস ফুসফুসে যাওয়ার আগে ৪দিন গলায় আটকে থাকে।সেজন্য কিছুদিন গলা ব্যথা হয়ে থাকে।যদি গরম জলে নুন ফেলে বা ভিনিগার ঢেলে কুলকুচি করেন তবে মারা যাবে ভাইরাস।’

Back to top button