নিউজরাজ্য

স্বাস্থ্যসাথী কার্ড হাতে, কিন্তু বেসরকারি হাসপাতাল নিচ্ছে না ভর্তি ? জেনে নিন কী বলছে সরকার

বাংলায় সম্প্রতি করোনার টিকা নিয়ে প্রতারণার অভিযোগ জমা পড়েছে একাধিক। আর এবার এলো স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে প্রতারণার অভিযোগ। আর এই অভযোগ জমা পড়েছে রাজ্যের বিভিন্ন নার্সিংহোমের বিরুধ্যে।

অভিযোগে জানানো হয়েছে যে গ্রামে স্বাস্থ্য শিবিরবের নাম করে অথবা দালাল লাগিয়ে সুস্থ মানুষদের বুঝিয়ে নার্সিং হোম নিয়ে আসা হচ্ছে। আর তারপর তাদের ১০-১২ দিন ধরে তাদের রোগী হিসেবে রাখা হচ্ছে নার্সিংহোমে।সুস্থ ব্যক্তিদের রোগী সাজিয়ে বানানো হচ্ছে ৬০-৭০ হাজার টাকার বিল।

সরকার অবশ্য হাত গুটিয়ে বসে নেই অভিযোগ আসা মাত্রই নিয়েছে কড়া পদক্ষেপ।ইতিমধ্যে অভিযুক্ত নার্সিংহোম গুলিকে পাঠানো হয়েছে নোটিস। রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের টাকা হাতাতেই এই ফন্দি এঁটেছিলো রাজ্যের বিভিন্ন জেলার বেশকিছু নার্সিংহোম।

সরকার আশ্বাস দিয়ে জানিয়েছে যে অভিযুক্ত নার্সিং হোম দের বিরুধ্যে অভিযোগ প্রমাণিত হলে কড়া ভাবে তার শাস্তির ব্যবস্থা করবে প্রশাসন। সেই সাথে রুগী ফিরিয়ে দেওয়ার বিষয়ে সরকারের পক্ষ থেকে রাজ্য স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান অসীম বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘আমাদের কাছে এমন অভিযোগ আসছে। আমরা বলে দিতে চাই কোনওভাবেই রোগীকে ফেরানো যাবে না। এধরনের অভিযোগ এলে সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতালকেই দায়িত্ব নিতে হবে। দায় বর্তাবে বেসরকারি হাসপাতালের উপর’।

Back to top button