
হাওড়া ও কলকাতায় হতে পারে ভরা বৃস্টি ঝড়ো হাওয়াও দিতে পারে এমনটা জানলেন আবহ দপ্তর। স্থানীয় মেঘ জমে এই বৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই আকাশ ঢাকছে কালো মেঘে। আবহ দপ্তর জানাচ্ছে এই বৃষ্টিতে নিচু অঞ্চল জলমগ্ন হতে পারে। ট্রাফিকে বড় সমস্যা হতে পারে বলে জানিয়েছে ।
কলকাতায় স্বাভাবিকের নীচেই ছিল পারদ। সৌজন্যে মঙ্গলবারের বৃষ্টি। বৃষ্টি না হলে ফের পারদ বাড়বে। ২৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে তাপমাত্রা কলকাতার, সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা গত ২৪ ঘণ্টায় স্বাভাবিকের অনেকটা নীচে নেমে যায়।
বুধবার কলকাতার তাপমাত্রা সর্বনিম্ন ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস ,যা স্বাভাবিকের থেকে ক। তবে তা স্বাভাবিকে ফিরতে পারে বেলা বাড়লে।আজ তাও স্বাভাবিকে ফিরতে পারে। তবে আজও হালকা বৃষ্টি হতে পারে । অতিরিক্ত আর্দ্রতা বাড়িয়েছে গরম। সম্ভাবনা তৈরি হয়েছে বৃষ্টির।
গত ২৪ ঘণ্টায় ১১.৬ মিলিমিটার বৃষ্টি হয়, আজ সকাল পর্যন্ত বৃষ্টির পরিমান ৫.৮ মিলিমিটার। মঙ্গলবার সকালে তাপমাত্রা নেমে এসেছিল ২৪.১ ডিগ্রি সেলসিয়াসে। পাঁচ ডিগ্রি তাপমাত্রা কমে মঙ্গলবার, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমান ছিল সর্বনিম্ন ৫৮ শতাংশ। বৃষ্টি হয় ৯ মিলিমিটার।







