লাইফস্টাইল
Recipe: বাঙালির পাতে থাক আলু পটল দিয়ে ইলিশ ঝোল, শিখেনিন রান্নার পদ্ধতি

গরম ভাতের সঙ্গে পটল দিয়ে ইলিশের ঝোল হলে খেতে ভালোলাগবে। এটি খুব সহজ রান্না। অল্প সময়েই তৈরি করা সম্ভব। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-
তৈরি করতে যা লাগবে
ইলিশ মাছ- ৪ পিস
পটল- আধা কেজি
আলু- ২-৩টি
পেঁয়াজ বাটা- ২ টেবিল চামচ
হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া- ১ চা চামচ করে
আদা ও রসুন বাটা- ১ চা চামচ
সয়াবিন তেল- ৪ টেবিল চামচ
লবণ- স্বাদমতো
কাঁচা মরিচ- ৫-৬টি।
যেভাবে তৈরি করবেন
আলু ও পটল খোসা ফেলে লম্বা করে কেটে নিন। ইলিশ মাছের পিসগুলো ধুয়ে নিন। কড়াইতে সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ বাটা, আদা ও রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে কষিয়ে নিন। এরপর আলু ও পটল কষিয়ে পরিমাণমতো জল দিন। ফুটে উঠলে কাঁচা ইলিশ দিয়ে ঢাকনা দিয়ে রান্না করুন পাঁচ মিনিট। শেষে কাঁচা মরিচ দিয়ে নেড়ে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।







