লাইফস্টাইল
Recipe: সন্ধ্যার স্নাক্সে থাক মাংসের কাটলেট, শিখেনিন বানানোর সেরা পদ্ধতি

‘কাটলেট’ নামটা শুনলেই জিভে জল চলে আসে। চিন্তা করার একেবারে কোন কারণ নেই। চটপট বাড়িতেই বানিয়ে ফেলুন ‘কাটলেট’।
মাংসের কাটলেট-»
উপকরণ:
পাঁঠার মাংসের কিমা
পেঁয়াজ বাটা
আদা বাটা
রসুন বাটা
লঙ্কা বাটা
লেবুর রস
পাউরুটি
ডিম
বিস্কুটের গুঁড়ো
নুন
চিনি
সরষের তেল স্বাদমতো
প্রণালী:
একটি পাত্রে মাংসের কিমা পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, লেবুর রস এবং আগে থেকে জলে ভেজানো পাউরুটি ভালো করে চটকে মেখে নিতে হবে। নুন, চিনি স্বাদমতো দিয়ে দিতে হবে। ভাল করে মাখা হয়ে গেলে কাটলেটের আকারে গড়ে নিতে হবে। ডিমের গোলায় ডুবিয়ে এবং তার ওপরে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে রেডি করে নিতে হবে। গ্যাসে ফ্রাইং প্যানে সরষের তেল গরম করে সেগুলি ভেজে নিলেই একেবারে তৈরি ‘মাংসের কাটলেট’।







