লাইফস্টাইল

সরিষার তেল ও ক্যাপসিকাম দিয়ে ইয়াম্মি সবুজ ভাপা ইলিশ, দুপুরের খাবারে আনুন নতুন স্বাদ

কথায় আছে বাঙালি হলো খাদ্যরসিক, খাবারের বিষয়ে বিভিন্ন রকম পছন্দের খাবার একমাত্র তৈরী করতে পারে বাঙালি। খাবার রান্নার ব্যাপারে সিদ্ধহস্ত হলেন বেশিরভাগ বাঙালি রমণী। তাদের রান্নার সময় খেয়াল রাখতে হয় বাড়ির কে কি পছন্দ করেন আর কিভাবে পছন্দ করেন।

আর বাঙালির রান্না মানেই বিভিন্ন পছন্দের সবজি অথবা মাংস দিয়ে তৈরী সুস্বাদু রান্না। কখনো সেই রান্না করতে সময় লাগে অনেক আবার অনেক সময় রাঁধুনির কেরামতিতে তা হয়ে যায় চটপট। তবে যাই হোক সুস্বাদু রান্না খাওয়ার মজাটাই অন্যরকম। তাই রান্নায় এক ঘেয়েমি কাটাতে প্রতিদিন মা -কাকিমা রা চেষ্টা করেন একটু নতুন কিছু চমক আনার।

আর সেই পছন্দের কথা মাথায় রেখেই রান্না করেন বাড়ির রমণী। প্রতিদিনের রান্নায় তাই নতুন স্বাদ এনে দিতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি তাই রান্নার বিভিন্ন প্রস্তুত প্রণালী। সকাল হোক বা বিকেল এমনকি রাতের খাবারের জন্য। চটপট বানিয়ে নিতে পারেন আমাদের প্রস্তাবিত রেসিপি গুলি। আর প্রতিদিনের নতুন নতুন রান্না শিখতে ফলো করুন আমাদের এই পেজ –

উপকরণ

১. ক্যাপসিকাম বাটা

২. জায়ফল গুঁড়ো

৩. পুদিনা পাতা

৪. চিনি

৫. লবণ

৬. ইলিশ মাছ

৭. সরিষার তেল

প্রস্তুত প্রণালি

প্রথমে ইলিশ মাছের সাথে দুই টেবিল চামচ ক্যাপসিকাম পেস্ট, পরিমাণমতো লবণ, সামান্য জায়ফল গুঁড়ো, দুই টেবিল চামচ সরিষার তেল ও দুই চা চামচ পুদিনা পাতা দিয়ে ভালোভাবে মেখে ৩০ মিনিট রেখে দিতে হবে। এর পরে ফয়েল পেপারে মুড়ে জলের মধ্যে দিয়ে ঢেকে মাঝারি আঁচে ১৫ মিনিট ভাপ দিতে হবে। ১৫ মিনিট শেষ হলে উঠিয়ে গরম গরম পরিবেশন করুন সবুজ ভাপা ইলিশ।

Back to top button