লাইফস্টাইল

মৌরি খাওয়ার আশ্চর্য্য কিছু উপকারিতা, জেনেনিন বিস্তারিত

মৌরি এমন একটা খাদ্য উপাদান যা আপনি শুধু চিবিয়েও খেতে পারেন, ভিজিয়ে পানি খেতে পারেন, চায়ের সঙ্গেও খেতে পারেন।এমনকি বাড়িতে হোক বা হোটেল রেস্টুরেন্ট, খাওয়া দাওয়ার শেষে প্রায় অনেককেই কিন্তু দেখতে পাওয়া যায় মৌরি খেতে।এমনকি অনেকে আবার পানের সঙ্গে মৌরি মিশিয়ে খান।কিন্তু জানেন কি, মৌরি খেলে অনেক উপকার পাওয়া যায়।আসুন তাহলে জেনে নেয়া যাক কি কি উপকার পাওয়া যায় মৌরি খেলে-

১-মৌরি ভেজানো জল খেলে হজমের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। আপনি বা আপনার পরিবারের কেউ যদি হজমের সমস্যা ভুগে থাকে তাহলে মৌরি ভেজানো জল খাওয়ার অভ্যেস গড়ে তুলুন।রাতে এক গ্লাস জলে মৌরি ভিজিয়ে রাখুন ও পরদিন সকালে খালি পেটে পান করুন।

২-প্রস্রাবের জ্বালা যন্ত্রনা দূর করতে চাইলে আপনি খেতে পারেন মৌরি চা। এক্ষেত্রে আপনাকে চায়ের মধ্যে এক চামচ মৌরি দিয়ে কিছুক্ষন জাল দিয়ে চা ছেঁকে নিতে হবে।

৩-মৌরি খেলে শ্বাসকষ্টজনিত রোগ থেকে মুক্তি পাওয়া যায়। সেই সঙ্গে সাইনাসের সমস্যা দূর করে মৌরি ।

Back to top button