সঠিক উপায়ে যেভাবে মাস্ক পরিষ্কার করা উচিত, জেনেনিন
সারা বিশ্ব জুড়ে করোনা ভাইরাসের ফলে চিকিৎসকেরা মাস্ক ব্যবহার করতে বলছেন।যার ফলে ছোট থেকে বড় সকলেই মাস্ক ব্যবহার করে থাকে। তবে মাস্ক ব্যবহার করলে তা পরিষ্কার করা উচিত। কারণ মাস্ক ভালো করে ধুয়ে পরিষ্কার করলে জীবাণু মুক্ত হবে। কিন্তু সঠিক উপায়ে আপনি আপনার মাস্ক পরিষ্কার করছেন কি? নাকি সাধারণ ভাবে ধুয়ে মেলে দিচ্ছেন এবং আবার ওটাই পড়ছেন।তাই জেনেনিন সঠিক উপায়ে মাস্ক পরিষ্কার করার উপায়-
১- আমরা সকলেই মাস্ক পরে বাইরে বের হই এবং অনেক মানুষের সঙ্গেই কথা বলি যার ফলে তাতে জীবাণু থাকতে পারে। তাই বাড়িতে এসে মাস্কটিতে ভালো করে সাবান বা ডিটারজেন্ট মাখিয়ে ধুয়ে নিন।
২-তারপর আবার ভালো করে জল দিয়ে ধুয়ে করা রোদ্রে শুকোতে দিন। কারণ রোদ্রের তাপে জীবাণু মুক্ত হয়।
৩-অথবা আপনি আপনার মাস্কটি গরম জল করে তাতে ফুটিয়ে নিয়ে মেলে দিতে পারেন।
৪-শুকানোর সময় মাস্কের মূল অংশে ধুলোবালি যেন না লাগে।
৫-মাস্কটি ভালোভাবে না শুকোলে কিছুতেই পড়বেন না। কারণ তাতে সংক্রমিত হওয়ার ঝুঁকি বেশি থাকে।







