শিশুর দেখতে সমস্যা হচ্ছে কিনা বুঝতে পারছেন না? তাহলে শিশুর এই ৬লক্ষন দেখুন বুঝে যাবেন

আমাদের শরীরের সব অঙ্গের থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ চোখ।চোখ আমাদের এই সুন্দর পৃথিবীটা দেখতে সাহায্য করে।কিন্তু যারা অন্ধ তারা এই সুন্দর জিনিসগুলো দেখতে পারে না।শুধু অনুভব করে।তাই আমাদের সকলেরই চোখের যত্ন নেওয়া খুব গুরুত্বপূর্ণ।
কিন্তু এমন অনেক শিশু আছে যারা কম বয়সেই চোখে কম দেখে । তবে মা-বাবা সন্তানের চোখের এই সমস্যা বুঝতেই পারেন না। যা ধীরে ধীরে বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।তাই এখনই সন্তানের দিকে খেয়াল রাখুন । আর এই ৬টি লক্ষণ বুঝে নিন-
> টেলিভিশন বা কম্পিউটার স্ক্রিনের একদম সামনে গিয়ে বসবে।
> বই বা মোবাইল চোখের একদম কাছে ধরবে।
> পড়াশোনায় অমনোযোগী হয়ে যাবে।
> চোখে আঞ্জনি হলে সহজেই সারতে চাইবে না।
> রঙের ব্যবহার, পাজল ও ডিটেলে কাজ করাতে সমস্যা হবে।
> বার বার চোখে জল আসবে।
যখনি আপনি আপনার সন্তানের মধ্যে এই লক্ষণগুলো দেখবেন তখনি বুঝতে পারবেন আপনার সন্তানের চোখে সমস্যা হয়েছে।তাই তাকে দ্রুত চক্ষু বিশেষজ্ঞের কাছে নিয়ে যান।







