লাইফস্টাইল

লিফট-সিড়ি থেকেও হতে পারে করোনা ভাইরাসের সংক্রমণ! জানালেন বিশেষজ্ঞরা

২মাস ধরে লকডাউনের ফলে সবাই বাড়িতেই আছেন, কিন্তু এভাবে আর কতদিন চলবে যার ফলে কাজে ফিরছে অনেকেই।এমন অনেকে আছে যারা কাজ করতে অফিসের দোতলাতে বা তিনতালাতে উঠতে হয় যার ফলে তাদের লিফ্ট বা সিঁড়ির প্রয়োজন হয়।কিন্তু জানেন কি লিফট-সিড়ি থেকেও সংক্রমণ হতে পারে? বিশেষজ্ঞরা জানিয়েছেন, কোনো সংক্রামিত ব্যক্তি লিফটের বাটনে আঙুল দিয়ে স্পর্শ করলে বা সিড়ির রেলিং ধরে ওঠানামা করলে এগুলোতে জীবাণু লেগে থাকতে পারে। ‍আর এগুলো ব্যবহারে শরীরে প্রবেশ করতে পারে করোনা ভাইরাস।

তাই লিফট বা সিঁড়ি দিয়ে উঠতে কিছু সতর্কতা মেনে চলুন, তাহলে আজ আমরা জেনেনিই কি কি সতর্ক মেনে চলা উচিত-

১-সিঁড়ি বা লিফট দিয়ে উঠার সময় অবশ্যই মুখে মাস্ক পরে থাকবেন

২- লিফটের গায়ে কোনোভাবে হেলান দিয়ে দাঁড়ানো যাবে না

৩- সিড়ি দিয়ে উঠার সময় সিড়ির রেলিং না ধরার চেষ্টা করুন

৪- লিফটের বাটন চাপ দিতে গ্লাভস পরুন, টুথপিক বা টিস্যু পেপার ব্যবহার করুন

৫- লিফট বা সিড়ির কোথাও হাত লাগলে, দ্রুত সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিন অথবা স্যানিটাইজার লাগিয়ে নিন

৬- এসব ব্যবহারেও অবশ্যই অন্তত তিন মিটার দূরে থাকতে হবে অন্যের সঙ্গে।

Back to top button