মাস্ক পরে ভুলেও ভারী কাজ করা যাবে না! কারণ

করোনা ভাইরাসের কারণে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ছোট থেকে বড় সকলেই মাস্ক ব্যবহার করছেন।এমনকি অনেক মহিলা বা পুরুষ মাস্ক পরেই ভারী কাজ করছেন । তাই এবার বিশেষজ্ঞরা জানালেন, মাস্ক পরে কোনোরকম ভারী কাজ করা যাবে না।কারণ, মাস্ক পরে ভারী কাজ বা শরীরচর্চা করলে শরীরে অক্সিজেন কমে গিয়ে বিপদে পড়ার ঝুঁকি রয়েছে!
সম্প্রতি মাস্ক পরে দৌড়োনোর পর আচমকা জ্ঞান হারিয়ে ফেলেন চীনের এক তরুণ। দ্রুত তাকে উহান সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যাওয়ার পর আপদকালীন অস্ত্রোপচার করে সুস্থ করে তোলা হয়।কিন্তু তাই বলে এই নয় যে মাস্ক পড়া বাদ দিয়ে দিতে হবে।মাস্ক পড়তেই হবে নিজেদের করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে বাঁচাতে।তবে ভারী কাজ করার সময় মাস্ক পড়তে না বলা হচ্ছে।
মাস্কের কারণে শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার পাশাপাশি কার্বন-ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ায় মস্তিষ্ক কিছুটা নিস্তেজ হয়ে পড়ে। অ্যালার্টনেস বা ক্ষিপ্রতা কমে যাওয়ার ঝুঁকি থাকে। তাই গাড়ি, মোটর সাইকেল চালানোর সময় মাস্ক না পড়লেও চলে। কারণ এই করোনাভাইরাস বাতাসে ভেসে বেড়ায় এমন কোনো প্রমাণ এখনো মেলেনি।







