লাইফস্টাইল
এখন তো আমের দিন, কিন্তু রাসায়নিক দিয়ে পাকানো আম চিনবেন কিভাবে? জেনেনিন উপায়

এই সময়টা আমের সময়। আমরা সবাই বাজারে গিয়ে আম কিনে থাকি। কিন্তু বুঝতে পারি না কোন আমগুলো রাসায়নিক দিয়ে পাকানো। তাই আজ আমরা আপনাদের কাছে নিয়ে এলাম সহজেই আম চেনার উপায়। সেটা রাসায়নিক কিনা বুঝে নেওয়ার। তাহলে জেনেনিন কিভাবে বুঝবেন-
১-যে আমটি পুরোটাই উজ্জ্বল হলুদ রঙের হয় সেটা রাসায়নিক দিয়ে পাকানো।আর প্রকৃতি ভাবে পাকানো হয় তাহলে তার রং কোথাও হলুদ কোথাও সবুজ হবে।
২-স্বাদে খুব একটা পার্থক্য না থাকলেও রাসায়নিক দিয়ে পাকানো আম খেলে মুখে হালকা জ্বলুনি হতে পারে।
৩-যদি দেখেন ওই এমটিতে রস কম আছে তাহলে ভাববেন সেটা রাসায়নিক দিয়ে পাকানো। কারণ সাধারণত গাছ পাকা আমে রস বেশি হয়।
৪-যদি প্রকৃত ভাবে পাকানো হয় তাহলে সেই আমটি এক বালতি জলের মধ্যে ফেললে ডুবে যাবে। আর যদি রাসায়নিক দিয়ে পাকানো হয় তাহলে সেই আম ভেসে থাকবে। কারণ রাসায়নিক দিয়ে পাকানো আম হালকা হয়।







