লাইফস্টাইল

এই কঠিন সময়ে ফুসফুস ভালো রাখবে যেসব খাবার, জেনেনিন

সারা বিশ্বে ধূপপানের সংখ্যা প্রায় বেড়েই চলেছে। যার ফলে নিজের সঙ্গে সঙ্গে আশেপাশে যে সমস্ত লোকজন থাকে তাদের ক্ষতি হচ্ছে।তবে এই করোনা ভাইরাসের সময়েও এমন অনেককেই দেখা যাচ্ছে ধূমপান করতে। কিন্তু জানেন কি এই পরিস্থিতিতে ফুসফুস ভালো রাখাটা খুব দরকার। কারণ করোনাভাইরাস শুরুতেই ফুসফুস বিকল করে দেয়। এই পরিস্থিতিতে সুস্থভাবে বেঁচে থাকতে ফুসফুসের সুস্থতায় কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন।এমনকি সেই সঙ্গে খাবারের দিক দিয়েও সচেতন থাকতে হবে। তাহলে জেনে নেওয়া যাক ফুসফুস ভালো রাখতে কি কি খাওয়া জরুরি-

ব্রোকলি ও বাঁধাকপি

ব্রোকলি ও বাঁধাকপি জাতীয় ক্রসিফেরাস সবজি বেশি করে খাবেন। কারণ এই ধরনের সবজিগুলোতে সালফোরেফেন নাম একটি উপাদান থাকে। যা ক্যান্সারের হাত থেকে রক্ষা করে।

সামুদ্রিক মাছ

এই সময় বেশি করে সামুদ্রিক মাছ খেতে হবে। কারণ সামুদ্রিক ম্যাচে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে। যা ফুসফুসকে চাঙ্গা রাখার পাশপাশি সার্বিকভাবে শরীরকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

পালং শাক

পালং শাক খাওয়া যে স্বাস্থ্যের পক্ষে ভালো তা সবাই জানা।তবে হ্যা, পালং শাক খেলে ফুসফুসও ভালো থাকে। তাই নিয়মিত পালং শাক খেতে পারেন।

Back to top button