আমায় বিয়ে করবে? সরাসরি বিয়ের প্রস্তাব দিলেন শ্রীলেখা, ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়ায়

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র এই বয়সেও নেটদুনিয়ায় নিজের জায়গাটা যে ঠিকঠাক ভাবেই ধরে রেখেছেন এটা নিশ্চই জানা। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় নানারকম ছবি ভিডিও পোস্ট করে নজর কাড়েন নেটিজেনদের। সেটা বাঙালি শাড়ি পরেই হোক বা অন্য কিছু। তিনি যে অনেক পুরুষরেই স্বপ্নের পরী একথা শ্রীলেখা নিজেও জানেন। এমনকি অনেকবার স্বীকারও করেছেন সকলের সামনে।
লকডাউনের সময় বন্ধ ছিল সমস্ত সিনেমার শুটিং,রাস্তা ঘাট সহ আরো অনেক কিছুই । যার ফলে তারকাদের থেকে শুরু করে সাধারণ মানুষ সকলকেই ঘর বন্দি হয়ে দিন কাটাতে হয়েছে। আর ঘরে থেকে মেতে উঠেছিলেন হাসি ঠাট্টা খুনসুটিতে। শুধু তাই নয়, তারকাদের এই সময় সোশ্যাল মিডিয়ায় নানা রকম ছবি ভিডিও পোস্ট করতেও দেখা গিয়েছে।
তবে চিন্তায় পড়েননি টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তবে হ্যাঁ, লকডাউনের পর তিনি জিমে গেলেও শরীরকে সুস্থ রাখার জন্য শরীরচর্চা করেছেন। কিন্তু তিনি কোনোভাবেই তার ভুরি নিয়ে চিন্তিত নন। তাই সম্প্রতি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের জামা তুলে ভুরি দেখিয়েছেন শ্রীলেখা মিত্র। সেই সঙ্গে বলেছেন, শরীরচর্চা করলে বেলি ফ্যাট কমতে বাধ্য। কিন্তু ভুরি যে কমাতেই হবে এমন কথা কোথায় লেখা আছে। শ্রীলেখার এই পোস্টটি প্রকাশ্যে আসতেই নজর কেড়েছে নেটিজেনদের। ভাইরাল হয়ে যায় মুহূর্তে।
আর এবার শ্রীলেখার নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে ভাইরাল হলো তিনি সেই ভিডিওতে তার জীবনের বিভিন্ন ঘটনা তুলে ধরেছেন সেখানে ছিল সম্পর্ক থেকে শুরু করে তার বিচ্ছেদ ও ক্যারিয়ারের বিষয়। এছাড়াও ভিডিওতে তিনি বলেন নিজের টাকায় কেনা আংটি পরেই তিনি নিজেকে প্রপোজ করেছেন।







