বাস্তব জীবনে গুড্ডির অনুজ কে? নিজেই জানালেন ‘গুড্ডি’ ধারাবাহিকের অভিনেত্রী শ্যামপ্তি

বর্তমানে বাঙালিদের বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে বাংলা ধারাবাহিক। দিনই দিনে বাংলা ধারাবাহিকের জনপ্রিয়তা বেড়াই চলছে। এই মুহূর্তে বাংলা ধারাবাহিকের জগতে চর্চিত ধারাবাহিকগুলির মধ্যে একটি হল স্টার জলসার ‘গুড্ডি’।ধারাবাহিকে প্রধান নায়িকা গুড্ডি চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী শ্যামপ্তি মুদলি।
এর আগে একাধিক সিরিয়ালে অভিনয় করলেও গুড্ডি ধারাবাহিকে অভিনয়ের পর এক আলাদা জনপ্রিয়তা পেয়েছেন শ্যামপ্তি।তবে এই চরিত্রে অভিনয়ের মাধ্যমে যেমন দর্শকদের প্রশংসা মিলেছে তেমনি জুটেছে দেদার ট্রোলিং।টিভির পর্দায় অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা অজানা দিক নিয়ে সিটি সিনেমার জনপ্রিয় ইউটিউব চ্যানেলের সাথে সরাসরি সাক্ষাতে বসেছিলেন অভিনেত্রী শ্যামপ্তি।
ধারাবাহিকের আর একটি প্রধান চরিত্র অনুজ। তাঁর জন্য একার পর এক ত্যাগ করেছে গুড্ডি যা ধারাবাহিকের নিয়মিত দর্শকরা অবশই জানেন।যার জন্য প্রায়ই সোশ্যাল মিডিয়ায় তাঁকে ‘ন্যাকা’ বলে কটাক্ষ করা হয়।এ প্রসঙ্গে এদিন অভিনেত্রী জানিয়েছেন সবার নিজের নিজের আলাদা দৃষ্টিভঙ্গি হয়ে থাকে। তাই কারও কাছে যেটা ন্যাকা মনে হচ্ছে তার কাছে নাও মনে হতে পারে।

বাস্তব জীবনে গুড্ডি চরিত্রে অভিনয় করা এই অভিনেত্রী বই পড়তে ভালোবাসেন।অবসর সময় বই পড়তে ভালোবাসেন তিনি।তবে বইপ্রেমী এই অভিনেত্রী জানিয়েছেন তিনি সেভাবে পার্টিতে যেতে পছন্দ করেন না। এমনকি শুনলে অবাক হবেন এত মিষ্টি একজন অভিনেত্রী হয়েও ইন্ডাস্ট্রিতে তার কোন বন্ধু-বান্ধব নেই।
শ্যামপ্তি জানান কাজের বাইরে ইন্ডাস্ট্রতে তার খুব ভালো বন্ধু বলতে কেউ নেই ।এছাড়া অভিনেত্রী জানিয়েছেন তিনি কাজ পাওয়ার জন্য কোনদিন কারোর তোষামোদ করেননি। এসব না করেই দিব্যি তিনি ইন্ডাস্ট্রিতে একের পর এক কাজ করে চলেছেন এবং টিকেও রয়েছেন।







