বিনোদন

‘রানী রাসমণি’ র গদাই ঠাকুর এখন কোথায়? ফের তাঁকে পর্দায় দেখার জন্য মরিয়া হয়ে উঠেছে দর্শক

বাংলা ধারাবাহিকের ইতিহাসে অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক ছিল ‘করুণাময়ী রানী রাসমণি’।এই ধারাবাহিকে অভিনয় করে খুব কম বয়সেই বিপুল জনপ্রিয়তা লাভ করেছিল অভিনেত্রী দিতিপ্রিয়া রায়।তার পাশাপাশি গদাই ঠাকুরের চরিত্র সকল দর্শকদের মন কেড়েছিল। এই চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা সৌরভ সাহা।

পুরনো ধারাবাহিকের পরিবর্তে নতুন ধারাবাহিকে নিয়ে আসা কোনও নতুন ব্যাপার নয়।
এমনটাই হয়েছিল জি বাংলার ‘করুণাময়ী রানী রাসমণি’র সঙ্গেও। তবে এই ধারাবাহিক শেষ হওয়ার খবর শুনে প্রচণ্ড কষ্ট পেয়েছিলেন ভক্তরা। কারণ ধারাবাহিক শেষ হলে গেলে সকলের প্রিয় গদাই ঠাকুরকে আর টিভির পর্দায় দেখতে পাবে না কেউ।

‘করুণাময়ী রানী রাসমণি’ শেষ হওয়ার পর অনেকটা সময় কেটে গিয়েছে।তবুও গদাই ঠাকুরের চরিত্রে সৌরভের দুর্দান্ত অভিনয় এখনও দর্শকের মনে গেথে আছে। ফের তাকে টিভির পর্দায় দেখার জন্য মরিয়া হয়ে উঠেছে তার ভক্তরা।

কিছুদিন আগে টলি সুপারস্টার জিৎ সঞ্চালিত ‘ইস্মার্ট জোড়ি’তে এসেছিল সৌরভ ও তার স্ত্রী।‘ইস্মার্ট জোড়ি’র শিরোপাও জিতেছিলেন তাঁরা। অনেকেই জানেন না, টেলি দুনিয়ার এই জনপ্রিয় অভিনেতা বাস্তব জীবনে পুরোদস্তুর ফ্যামিলি ম্যান।সেই জন্য খ্যাতি, যশ, জনপ্রিয়তা পেলেও নিজের পা মাটিতে রাখাই পছন্দ করেই তিনি।অভিনেতার স্ত্রী সুস্মিতা জানিয়েছিলেন, তাঁর স্বামী প্রচণ্ড সংসারী।জুতো সেলাই থেকে শুরু করে চণ্ডীপাঠ, সবকিছুতে পটু পর্দার গদাই ঠাকুর। পরিবারের সঙ্গে সময় কাটাতেই সবচেয়ে বেশি পছন্দ করেন সৌরভ।নিজের একমাত্র ছেলে স্বর্ণাভ ও স্ত্রীকে নিয়ে এখন সুখে সংসার করছেন দর্শকদের প্রিয় গদাই ঠাকুর।

Back to top button